বাংলা হান্ট ডেস্ক: আসন্ন শীতকালে আপনারও কি উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? শহরের কোলাহল থেকে দুদিনে ছুটি পেতে। তাহলে যেতে পারেন কালিম্পং (Kalimpong) এর কাছে অবস্থিত স্বল্প পরিচিত গ্রাম বাগোরা থেকে। এইখানে আসলে পরে আপনি শুধুই পাহাড়, কুয়াশা ও মেঘের লুকোচুরি এবং অকৃত্রিম নিস্তব্ধতা দেখতে পাবেন। পাশাপাশি ভুলে যাবেন শহরের কোলাহল।
মেঘের দেশে নিরিবিলি ছুটির ঠিকানা বাগোরা (Kalimpong)
সমুদ্রপৃষ্ঠ থেকে ৭১৫০ ফুট উচ্চতা অবস্থিত এই ছোট্ট সুন্দর গ্রামটি যেন এক টুকরো শান্তির নীড়। বাগোরার জীবনের গতি অত্যন্ত ধীর। এখানকার পুরনো দিনের আমেজ ও সবুজ ঘাসের গালিচা শহরের ক্লান্তি নিমেষে দূর করে মনে শান্তি নিয়ে আসতে পারে। পাশাপাশি কালিম্পং (Kalimpong) এর এই স্বল্প পরিচিত গ্রামটি এখনো সেই ভাবে পরিচিতি লাভ না করায়, পর্যটক এর সংখ্যা সেভাবে চোখে পড়ে না।
এইখানে আসলে আপনার তাড়াহুড়ো করে সাইট সিন দেখার মতন কোন চাপ থাকে না। বরং পায়ে হেঁটে পুরো গ্রামটাকে ঘুরে দেখতে পারবেন আপনি। চাইলে প্রিয়জনের সঙ্গে একান্ত সময় কাটাতে পারবেন। পাশাপাশি এখানে আসলে জিরো পয়েন্ট থেকে চার পাশের পাহাড় ও প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: মধ্যবিত্তের মুখে হাসি, আবারও কমল সোনার দাম! কত হল আজকের দর?
তাছাড়া এইখানে রয়েছে পাইন ও ধুপি গাছের সারি। যেখান দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন নানা প্রজাতির পাহাড়ি পাখি। তাছাড়া যারা হাইকিং করতে ভালবাসেন তাদের জন্য এই জায়গাটি অত্যন্ত সুন্দর একটি জায়গা। কারণ এখান থেকে আপনি চটকপুর বা চিমনি সহজেই যেতে পারবেন।
কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?
এখানে যাওয়ার জন্য সবার প্রথমে আপনাকে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি নামতে হবে। শিলিগুড়ি থেকে বাগোরার দূরত্ব ৫৮ কিলোমিটার। আপনি শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী যে কোন শেয়ার গাড়িতে চেপে পৌঁছে যান দিলারামে। যেখান থেকে গাড়ি রিজার্ভ করে অনায়াসে পৌঁছিয়ে যাবেন বাগোরায়। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। তবে এখানে আসলে আগের থেকে বুকিং করে আসা শ্রেয় হবে (Kalimpong)।












