বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে বিয়ের মরশুম। এই সময় অনেকেই গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। তবে বর্তমানে সোনার দাম হু হু করে কমছে (Gold Price)। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। আর এই মুহূর্তে আপনিও যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এক নজরে দেখে নিন সপ্তাহে শুরুতে ২২ ও ২৪ ক্যারেটের রেট কত রয়েছে।
বিয়ের মরশুমে সস্তা হলুদ ধাতু জানুন আজকের রেট (Gold Price)
সোনার দামে ফের মিলল স্বস্তি। সোনার দাম (Gold Price) গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। শুক্রবার সোনার দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। জানুন আজকের লেটেস্ট রেট।
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২৪৬০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২৪৬০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩১১০টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩১১০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩০৪৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩০৪৫০ টাকা।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের প্রভাবে পর্যটনে কোপ, ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ ওড়িশার একাধিক দর্শনীয় স্থান
সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৬২৯৫টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৬২৯৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৬২৮৫টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৬২৮৫০০ টাকা।
এই সোনার দাম কমায়, স্বর্ণ বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে যারা গহনা কেনার পরিকল্পনা করেছেন, তারা যাতে কিনে ফেলেন। কারণ ভবিষ্যতের ফের বেড়ে যেতে পারে হলুদ ধাতুর দর (Gold Price)। অথবা এর আগে যারা কিনে ফেলেছেন গহনা, তাদের চিন্তা করার কিছু নেই।












