বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক রাজ্যে ডিএ (Dearness Allowance) বৃদ্ধি। খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) ২০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে। এদিকে ঝাড়খণ্ড মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) তিন শতাংশ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে বুধবার। এখানেই শেষ নয় সরকারি কর্মীদের ছুটি নিয়েও হয়েছে বড় ঘোষণা।
ডিএ বৃদ্ধি ও ছুটির সিদ্ধান্ত রাজ্যে | Dearness Allowance
সপ্তম পে কমিশনের অধীনে বেড়েছে ডিএ। এতদিন ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন এই কর্মীরা। এবার তা বেড়ে হয়েছে ৬৩ শতাংশ। এই বর্ধিত হার ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। একইসাথে পঞ্চম ও ষষ্ঠ বেতন স্কেলের অধীনে বেতনভুক্ত কর্মচারীদের মহার্ঘ ভাতাও তিন শতাংশ বাড়ানো হয়েছে।

সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে কর্মরত কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ডিএ এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে সরকার তরফে।
আরও পড়ুন: আগামী ২৫ দিনেই দেশজুড়ে ৫২ লক্ষ বিয়ে! হবে ৭.৫ লক্ষ কোটির বাণিজ্য, অবাক করবে পরিসংখ্যান
ডিএ বৃদ্ধির সুখবরের পাশাপাশি চিঠি নিয়েও এসেছে বড় খবর। মন্ত্রীসভার বৈঠকে ২০২৭ সালের জন্য ৪১টি সরকারি ছুটিরও অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের জন্য একাধিক ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সকলে। এদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ তিন শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছেন।
সে রাজ্যেও সরকারি কর্মচারীরা এতদিন ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এবার তা থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত ডিএ ১ জুলাই থেকে কার্যকর হবে এবং বর্ধিত মহার্ঘ ভাতা নভেম্বর মাসের বেতনের সঙ্গে নগদে প্রদান করা হবে সরকারি কর্মীদের।












