তেল চপচপে কচুরি নয়, কড়াইশুঁটি দিয়ে বানান রুটি, একফোঁটাও লাগবে না তেল

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শীত মানেই নানান লোভনীয় খাবার। কবজি ডুবিয়ে খাওয়ার জন্য শীতের মরশুমের থেকে ভালো আর কিছু হতে পারে না। এই তালিকায় অন্যতম নাম কড়াইশুঁটির কচুরি (Recipe)। শীত পড়া মানেই কড়াইশুঁটির পুর দিয়ে কচুরি আর আলুর দম থাকবেই।

কড়াইশুঁটির রুটির সহজ রেসিপি (Recipe)

এখন অবশ্য স্বাস্থ্য সচেতনতার জেরে তেলে ভাজা কচুরি, পরোটা এসব এড়িয়েই চলছেন অনেকে। তাদের জন্য রইল কড়াইশুঁটির রুটির রেসিপি। লাগবে না তেল, কীভাবে বানাবেন স্বাস্থ্যের কড়াইশুঁটির রুটির রেসিপি?

Koraishutir aka peas roti recipe

কড়াইশুঁটির রুটির উপকরণ:

কড়াইশুঁটি- ১ কাপ

গমের আটা- দেড় কাপ

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

লাল লঙ্কার গুঁড়ো- ২ চা চামচ

আরও পড়ুন : ব্যাট হাতে ব্যর্থ হতেই প্রশ্নের মুখে রোহিত ও কোহলি! এবার দুই তারকাকে নিয়ে মন্তব্য প্রাক্তন ভারতীয় ওপেনারের

কড়াইশুঁটির রুটির প্রণালী: কড়াইশুঁটি প্রথমে নুন জলে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ভালো করে মেখে নিন (Recipe)। এবার একটি বাটিতে আটা, কড়াইশুঁটির বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, তেল আর জল দিয়ে একটি মণ্ড তৈরি করুন।

আরও পড়ুন : বাইরে মুচমুচে, ভেতরে নরম, ৪ টে উপকরণ থাকলেই হবে এই সুস্বাদু পিঠে

এবার ছোট ছোট লেচি কেটে সেগুলি রুটির আকারে বেলে নিন। এবার প্যান গরম করে দুপিঠ ভালো করে সেঁকে নিন। চাইলে তেল বা ঘি-ও মাখিয়ে নিতে পারেন। পরিবেশন করুন কড়াইশুঁটির রুটি।