বাইরে মুচমুচে, ভেতরে নরম, ৪ টে উপকরণ থাকলেই হবে এই সুস্বাদু পিঠে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাতাসে ঠাণ্ডার আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে। শীতকাল আসা মানেই হরেক খাবারের ডালি সাজিয়ে নিয়ে আসা। পিঠের (Recipe) গন্ধ নিয়ে আসে শীতকাল। গ্রামাঞ্চলে তো বটেই, শহরের অনেক বাড়িতেই আজও রীতি মেনে বানানো হয় পিঠেপুলি।

সহজেই বাড়িতে বানাতে পারবেন এই সুস্বাদু পিঠে (Recipe)

বাংলার পিঠের ইতিহাস বহু পুরনো। সুজি, নারকেল, চালের গুঁড়ো, খেজুর গুড় দিয়ে তৈরি হরেক রকম পিঠে নিয়েই রয়েছে বাঙালির অন্যতম পার্বণ। শীতের দিনে গরম গরম পিঠে খেতে মন্দ লাগে না। সামান্য কিছু উপকরণ থাকলেই বানিয়ে নিতে পারবেন এই সহজ পিঠের রেসিপি।

Rice flour and sooji pithe recipe

চাল গুঁড়ো ও সুজির পিঠের উপকরণ:

সুজি- আধ কাপ

চালের গুঁড়ো- আধ কাপ

নারকেল কোরানো- ১ কাপ

চিনি বা গুড়

মৌরি

আরও পড়ুন : দৈনিক কতটা জল অপচয় করছেন, নজর রাখবে সরকার, রাজ্যজুড়ে বসবে ‘ওয়াটার মিটার’

চাল গুঁড়ো ও সুজির পিঠের প্রণালী: চালের গুঁড়ো, সুজি, নারকেল কোরা, চিনি বা গুড়, মৌরি (Recipe) সব নিয়ে সামান্য জল দিয়ে মেখে ঘন মিশ্রণ তৈরি করুন।

আরও পড়ুন : শিকার থেকে ‘শিকারী’ হয়ে ওঠার গল্প, বাংলার প্রথম সারভাইভাল রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার আনছেন সত্যজিৎ দাস

এবার কড়াইতে তেল গরম করে ছোট ছোট বড়ার আকারে গড়ে ভেজে নিন। বাইরেটা মুচমুচে হলেও ভেতরটা হবে নরম। পরিবেশন করুন খেজুর গুড়ের সঙ্গে।