250cc-র সেগমেন্টে এন্ট্রির প্রস্তুতি! Royal Enfield লঞ্চ করবে ‘সস্তা’ বাইক

Published on:

Published on:

Royal Enfield to launch an 'affordable' bike! Get the details.

বাংলা হান্ট ডেস্ক: বাইক প্রেমীদের কাছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) অন্যতম পছন্দের একটি সংস্থা। কয়েক দশক ধরে ভারতীয় (India) মোটরসাইকেল বাজারে নিজের একটি স্বতন্ত্র স্থান তৈরি করে নেওয়া রয়্যাল এনফিল্ড এখন আরও বৃহত্তর গ্রাহকগোষ্ঠীর কাছে পৌঁছনোর প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সংস্থাটি এবার ২৫০ সিসি সেগমেন্টে নতুন মোটরসাইকেল (Motorcycle) বাজারে আনার পরিকল্পনা করছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল সেইসব গ্রাহকদের আকৃষ্ট করা, যাঁরা দীর্ঘদিন ধরে রয়্যাল এনফিল্ডের একটি মোটরসাইকেল কেনার ইচ্ছা পোষণ করলেও এর উচ্চ মূল্য, ভারী ওজন এবং বড় ইঞ্জিনের কারণে পিছিয়ে গেছেন। সংস্থাটির এই পরিকল্পনা সফল হলে তারা দেশের লক্ষ লক্ষ নতুন বাইক ক্রেতার কাছে পৌঁছনোর সুযোগ পেতে পারে। জানিয়ে রাখি যে,
বর্তমানে, রয়্যাল এনফিল্ড ভারতে ৩৫০ সিসি থেকে ৬৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল বিক্রি করে। সংস্থাটির এই ২৫০ সিসি বাইকটি সেইসব গ্রাহকদেরও আকৃষ্ট করতে পারে, যাঁরা বর্তমানে ১০০-১২৫ সিসি বাইক চালান এবং আরও শক্তিশালী একটি মোটরসাইকেল খুঁজছেন। এর পাশাপাশি, সংস্থাটি ১৫০-২০০ সিসি সেগমেন্টের গ্রাহকদেরও ‘টার্গেট’ করবে।

Royal Enfield লঞ্চ করবে ‘সস্তা’ বাইক!

উল্লেখ্য যে, ভারতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বাইকের চাহিদা ক্রমশ বাড়ছে। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স তথা SIAM-এর তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবর্ষের প্রথম ১০ মাসে মোট বিক্রির ২৬ শতাংশ ছিল ১২৫ সিসি বা তার বেশি ইঞ্জিনের বাইক। যা ২০২০ অর্থবর্ষে ছিল ২২.১ শতাংশ। একইসঙ্গে, ২০২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে ২০০-২৫০ সিসি বাইক সেগমেন্টের বিক্রি বার্ষিক ভিত্তিতে ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৯১ লক্ষ ইউনিটে পৌঁছেছে।

Royal Enfield to launch an 'affordable' bike! Get the details.

হিরো এবং বাজাজ প্রতিযোগিতার সম্মুখীন হবে: রয়্যাল এনফিল্ডের এই পরিকল্পনার আরও একটি প্রধান কারণ হল বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতা। বর্তমানে, ভারতীয় মোটরসাইকেল বাজারে হিরো মোটোকর্প এবং বাজাজ অটো-র একটি শক্তিশালী অবস্থান রয়েছে। এদিকে, হার্লে-ডেভিডসন এবং হিরো মোটোকর্পের অংশীদারিত্বও প্রিমিয়াম বাইক বিভাগে রয়্যাল এনফিল্ডকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই দু’টি সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হার্লে-ডেভিডসন এক্স ৪৪০-এর এক্স-শোরুম মূল্য ২.৩৫ লক্ষ টাকারও বেশি। হিরো তাদের ম্যাভরিক বাইকও বিক্রি করে। যা গত অর্থবর্ষে মোট ১৪,৩৭৫ ইউনিট বিক্রি হয়েছিল।

আরও পড়ুন: আগামী ২৫ দিনেই দেশজুড়ে ৫২ লক্ষ বিয়ে! হবে ৭.৫ লক্ষ কোটির বাণিজ্য, অবাক করবে পরিসংখ্যান

ব্র্যান্ডের পরিচিতি বজায় রাখা একটি চ্যালেঞ্জ হবে: জানিয়ে রাখি যে, কম দামের বাইক বাজারে আনার পরে রয়্যাল এনফিল্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদের প্রিমিয়াম ভাবমূর্তি বজায় রাখা। মূলত, সংস্থাটির পরিচিতি শুধু এর ইঞ্জিন এবং ডিজাইনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এর স্বতন্ত্র শব্দ, রাইডিং অভিজ্ঞতা এবং শক্তিশালী ব্র্যান্ড ইমেজের সঙ্গেও জড়িত। আগামী বছরগুলিতে ভারতীয় দুই-চাকার গাড়ির বাজারে নিজেদের শেয়ার ৩ গুণ করার লক্ষ্য রয়েছে সংস্থাটির। এই লক্ষ্য অর্জনে ২৫০ সিসি বাইক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে, সংস্থাটি এখনও এই বাইকটির আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ বা মূল্য ঘোষণা করেনি।

আরও পড়ুন: ‘ভারতীয় পণ্যই বিশ্বে আমাদের পরিচয় হয়ে উঠবে’, দেশের শিল্পমহলের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

GST-র পরিবর্তনও লাভবান করতে পারে: নতুন ২৫০সিসি বাইক বাজারে আনার পরিকল্পনার ক্ষেত্রে GST-র পরিবর্তনও একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। নতুন GST কাঠামো অনুযায়ী, ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ওপর ১৮ শতাংশ এবং ৩৫০ সিসির বেশি ইঞ্জিনের বাইকের ওপর ৪০ শতাংশ ট্যাক্স ধার্য করা হয়েছে। এটি ২৫০ সিসির বাইকের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সংস্থাকে কিছুটা স্বস্তি দিতে পারে। তবে, বাইকটির প্রকৃত দাম নির্ভর করবে উৎপাদন খরচ, যন্ত্রাংশ এবং সংস্থার মূল্য নির্ধারণ কৌশলের ওপর।