‘ভারতীয় পণ্যই বিশ্বে আমাদের পরিচয় হয়ে উঠবে’, দেশের শিল্পমহলের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

Published on:

Published on:

A special message from Prime Minister Modi to industrial sector of India.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) শিল্পমহলের উদ্দেশ্যে এবার বড় প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে ভারত দ্রুততম বৃদ্ধির হার প্রত্যক্ষ করছে এবং মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার গতিও অভূতপূর্ব। তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং গ্লোবাল সংস্থাগুলির অনুমান অনুযায়ী ভারতের বৃদ্ধির হার প্রায় ৭ শতাংশ। প্রধানমন্ত্রী জানান, ‘গ্লোবাল চাহিদা মেটাতে ভারতকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। ভারতীয় পণ্যই বিশ্বে আমাদের পরিচয় হয়ে উঠবে। আত্মনির্ভরশীল ভারত গড়তে শিল্পমহলকে তার অবদান বাড়াতে হবে।’

ভারতের (India) শিল্পমহলের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর:

জানিয়ে রাখি যে, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তথা FICCI-র বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক সম্মেলন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মোদী এই মন্তব্য করেন। শিল্পপতি ও নীতিনির্ধারকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সংস্থাগুলির বিজনেস স্ট্র্যাটেজি অর্থাৎ ব্যবসায়িক কৌশলে ‘ইন্ডিয়া ফার্স্ট’ বা নীতি গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এটি দেশের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে। উল্লেখ্য যে, গত অক্টোবরে ভারতের পণ্য রফতানি প্রায় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি সর্বকালের সর্বোচ্চ মাসিক রফতানি হিসাবে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আজ ভারতের অগ্রগতির গতি দ্রুততম পর্যায়ে রয়েছে। সর্বোপরি, দারিদ্র্য থেকে উত্তরণের বৃদ্ধির গতি অভূতপূর্ব। বিশ্ব ব্যাঙ্কের সর্বশেষ রিপোর্ট আমাদের সকলকে গর্বিত করবে। মাত্র ১২ থেকে ১৩ বছরে ৫০ কোটি ভারতীয় দারিদ্র্যকে জয় করেছেন।’

আরও পড়ুন: বিশ্বজুড়ে উন্মাদনা! GTA 6 খেলতে অফিস-কাছারি থেকে ছুটি, ভারতে ঘরে-ঘরে Blinkit পৌঁছে দিচ্ছে গেম

উল্লেখ্য যে, কৃষিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অগ্রগতির জন্য পর্যায়ক্রমিক আত্মসমীক্ষা অপরিহার্য। এটি ব্যক্তি, শিল্প এবং দেশ, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। ভারতকে আত্মনির্ভরশীল করে তুলতে, আগামী ২০ বছরের জন্য প্রতিটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ভিত্তি হিসাবে শিল্পমহলকে ‘ইন্ডিয়া ফার্স্ট’-কে গ্রহণ করতে হবে। আমাদের ডোমেস্টিক মার্কেট কমফোর্ট জোন হওয়া উচিত নয়।’ তিনি কৃষিতে বিনিয়োগ বাড়াতে শিল্পমহলকে আহ্বান জানান।

আরও পড়ুন: ফের অধিনায়ক নিয়ে চিন্তা! IPL ২০২৭-এর আগে ‘মহাসঙ্কটে’ KKR, নজর এই ২ খেলোয়াড়ের দিকে

জানিয়ে রাখি যে, ভারত মণ্ডপমে সম্পন্ন হওয়া এই সম্মেলনের মূল বিষয়বস্তু হল ‘ভারত ২০৪৭’। এতে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করা হবে। যেখানে কর্পোরেট প্রধান থেকে শুরু করে CEO, রাষ্ট্রদূত, কূটনীতিক এবং নীতিনির্ধারকসহ ২৫০০-এরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করছেন। FICCI ২০২৬-২৭ সালে তার শতবর্ষ পূর্তি উদযাপন করতে চলেছে। এটি ১৯২৭ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল।