শিকার থেকে ‘শিকারী’ হয়ে ওঠার গল্প, বাংলার প্রথম সারভাইভাল রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার আনছেন সত্যজিৎ দাস

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : চিরাচরিত প্রেমের গল্পের বাইরে বেরিয়ে ভিন্নধারার গল্পে মজেছে টলিউড। এই ধারা বজায় রেখেই প্রথমবার বাংলা ছবিতে আসছে সারভাইভাল রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার (Bengali Film)। শিকার ও শিকারীর স্নায়ুযুদ্ধ, প্রতিশোধের আগুন থেকে অস্তিত্ব রক্ষার লড়াই সবটাই একসূত্রে গেঁথেছেন পরিচালক সত্যজিৎ দাস। এই ছবির হাত ধরেই প্রথমবার টলিউডে অভিষেক হচ্ছে অসমের অভিনেত্রী আইমি গগৈয়ের।

আসন্ন ‘শিকারী’ ছবির (Bengali Film) গল্পের পটভূমি

ম্যাড ফ্রেমস এর পরিবেশনা এবং অংশু সা এর প্রযোজনায় আসছে ‘শিকারী’। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘এগারো’ খ্যাত গৌতম দাস। তাঁর চরিত্র শুভ্র সেন পেশায় একজন সাংবাদিক ও ভ্রমণচিত্রগ্রাহক। ছবির কাহিনি অনুযায়ী, স্ত্রী অনিন্দিতাকে সঙ্গে নিয়ে চন্দ্রপুরের নির্জন সৈকতে ঘুরতে গিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয় শুভ্র। ঘটনাচক্রে তাঁর ক্যামেরায় ধরা পড়ে এমন কিছু দৃশ্য যা তার জীবনের মোড়টাই বদলে দেয়।

New bengali film shikari to release next year

কী বললেন গৌতম দাস: প্রিয়জনকে হারানোর যন্ত্রণা তার মধ্যে জাগিয়ে তোলে প্রতিশোধের আগুন। গৌতম দাসের কথায়, চরিত্রটি যথেষ্ট ‘চ্যালেঞ্জিং’। শুভ্রকে শুধু একজন অ্যাকশন হিরো হিসেবে দেখানো হয়নি। তাঁর কথায়, “তার মধ্যে যেমন আবেগ, যন্ত্রণা এবং অসহায়তা রয়েছে, তেমনই রয়েছে অসম্ভব মানসিক শক্তি, সাহস এবং প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা”।

আরও পড়ুন : সংসারে আয় বেড়েছে? রেশন কার্ড নিয়ে এই নিয়ম না জানলে পড়তে পারেন সমস্যায়

ভিন্ন স্বাদের গল্প উপহার: পরিচালক বলেন, “শিকারী আমার কাছে শুধুমাত্র একটি অ্যাকশন বা প্রতিশোধমূলক থ্রিলার নয়। এটি মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই, প্রতিশোধের আগুন এবং প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে এক অসম সাহসী লড়াইয়ের গল্প”। অ্যাকশন, অপরাধ, প্রতিশোধের গল্প (Bengali Film) বাংলায় নতুন নয়। তবে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, প্রতিশোধ এবং উচ্চমাত্রার অ্যাকশন এই তিনটি বিষয়কে একসূত্রে বেঁধেই একটি পূর্ণাঙ্গ সিনেম্যাটিক অভিজ্ঞতা দর্শকদের দিতে চান তিনি।

আরও পড়ুন : দৈনিক কতটা জল অপচয় করছেন, নজর রাখবে সরকার, রাজ্যজুড়ে বসবে ‘ওয়াটার মিটার’

ছবিতে একজন ব্যবসায়ী তথা রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। এছাড়া স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের চরিত্রে থাকছেন যুধাজিৎ সরকার। এই ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে ডেবিউ করছেন গায়ক মিতাস ভট্টাচার্য। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর প্রেম দিবসে মুক্তি পাবে ‘শিকারী’।