বারেবারে নির্দেশ সত্ত্বেও ফুটপাতে পার্কিং-রান্না! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ অগ্নিমিত্রা

Published on:

Published on:

Agnimitra Paul questions what Kolkata Police doing in Kolkata Pavement Encroachment

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার ফুটপাত দখলের সমস্যায় (Pavement Encrochment) এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। একাধিকবার পুলিশকে জানানো হলেও ফুটপাত দখল থেকে বেআইনি পার্কিং ও রাস্তার উপর রান্নাবান্না বন্ধ হওয়ার নাম নেই। বৃহস্পতিবার শহরের নাগরিকদের জন্য চালু হওয়া ফোন-ইন কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেন অগ্নিমিত্রা।

ফুটপাত দখল করে পার্কিং ও রান্না নিয়ে ক্ষোভ প্রকাশ অগ্নিমিত্রার

এদিন রুবি এলাকা তথা আনন্দপুর থানার বাসিন্দা এক মহিলা অভিযোগ করেন, এলাকার ফুটপাতের অবস্থা নিয়ে। সেখানে ফুটপাতের উপরেই দাঁড়িয়ে থাকে খাবারের দোকান ও গাড়ি। ফলে সাধারণ মানুষের হাঁটাচলার একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশেষত যাঁরা পায়ে হেঁটে যাতায়াত করতে চান তাদের সমস্যায় পড়তে হচ্ছে।

মহিলার অভিযোগ পাওয়ার পরেই অগ্নিমিত্রা জানান, ফুটপাতের উপর গাড়ি পার্কিং হোক বা রান্না করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফুটপাতে দোকান থাকলেও সেটা এক-তৃতীয়াংশের মধ্যেই থাকতে হবে। বাকি দুই তৃতীয়াংশ পথচারীদের জন্য রাখতে হবে। এই নিয়ে পুলিশকে বারেবারে নিদেশ দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কেন নিয়ম কার্যকর করা হচ্ছে না! এরপর কলকাতা পুর্নিগমের প্রতিনিধি তথা নির্দিষ্ট দফতরের আধিকারিকদের সাথে কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ দৈনিক কতটা জল অপচয় করছেন, নজর রাখবে সরকার, রাজ্যজুড়ে বসবে ‘ওয়াটার মিটার’

অগ্নিমিত্রার জানান, রাস্তা ও ফুটপাতের বেহাল দশার ফলে সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হতে চোখে প্রবীণ নাগরিকদের। ওসমান রাস্তা ও ফুটপাতে হোঁচট খেয়ে পরে যাওয়ার সমস্যাও রয়েছে। তাই দ্রুত এই ধরণের সমস্যার সমাধান করতে হবে। আর পথচারীদের জন্য ফুটপাত নিশ্চিত করতে হবে।

তবে শুধুমাত্র ফুটপাত দখলের অভিযোগই আসেনি, সাথে এসেছিল পুর এলাকার পরিষেবা সংক্রান্ত অভিযোগও। কলকাতা পুরসভায় সম্পত্তির মিউটেশন আটকে রয়েছে দীর্ঘদিন। এছাড়া জন্ম ও মৃত্যুর শংসাপত্র পেতেও দীর্ঘ দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ আসে ফোন-ইন কর্মসূচিতে। এক ব্যক্তির মতে, মার্চে মেয়ের জন্ম হয়, তারপরেই জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করেন তিনি। কিন্তু নভেম্বর অর্থাৎ প্রায় ৯ মাস ধরে অপেক্ষা করেও সেটা হাতে পাননি।