বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বরের শুরুতেই বসতে চলেছে রাজ্য বিধানসভার (West Bengal Assembly) শীতকালীন অধিবেশন। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে অধিবেশন। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে রাজ্য সরকার। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের পাশাপাশি বিধায়কদের বেতন ও ভাতা নিয়েও বিল আসতে পারে। নতুন সরকারের আমলে এটাই প্রথম শীতকালীন অধিবেশন।
West Bengal Assembly : প্রথম দিন শুধু শোকপ্রস্তাব, কাজ শুরু ৭ ডিসেম্বর থেকে
বিধানসভা (West Bengal Assembly) সূত্রে খবর, ৪ ডিসেম্বর শুক্রবার অধিবেশনের প্রথম দিন। সেদিন সম্প্রতি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করা হবে। স্পিকার রথীন্দ্রনাথ বসু এই শোকপ্রস্তাব পাঠ করতে পারেন। এরপর শনি ও রবিবার অধিবেশনের কাজ বন্ধ থাকবে। সোমবার, ৭ ডিসেম্বর থেকে ফের বসবে বিধানসভা। সেদিন থেকেই শুরু হবে মূল কাজ। অধিবেশন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

স্বাস্থ্য নিয়ে নতুন বিল আনতে পারে সরকার
এবারের অধিবেশনে (West Bengal Assembly) স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল আনতে পারে রাজ্য সরকার। সম্প্রতি স্বাস্থ্যক্ষেত্রে বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তগুলিকে আইনের আওতায় আনতে চায় সরকার। তাই এই সংক্রান্ত বিল বিধানসভায় পেশ করা হতে পারে বলে খবর।
আরও পড়ুনঃ ফসল বিমায় কৃষকদের প্রিমিয়াম মকুব! পুরো টাকাই দেবে রাজ্য, মিলল অর্থ দপ্তরের ছাড়পত্র
বাড়তে পারে প্রাক্তন বিধায়কদের ভাতা
প্রাক্তন বিধায়কদের ভাতা বাড়ানো নিয়েও আলোচনা চলছে। নতুন সরকারের কাছে ভাতা বাড়ানোর আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন প্রাক্তন বিধায়করা। সেই বিষয়টি নিয়ে আগেই রাজ্য মন্ত্রিসভায় আলোচনা হয়েছিল। তাঁদের ভাতা কিছুটা বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়। এবার সেই সংক্রান্ত বিল বিধানসভায় আসতে পারে।
শুধু প্রাক্তন বিধায়কদের ভাতাই নয়, বর্তমান বিধায়কদের বেতন নিয়েও নতুন বিল আনার আলোচনা রয়েছে। অর্থাৎ, এবারের অধিবেশনে স্বাস্থ্য, প্রাক্তন বিধায়কদের ভাতা এবং বর্তমান বিধায়কদের বেতন, এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে চলেছে সরকার।
সব মিলিয়ে বলা যায়, এবারের অধিবেশনে মোট তিনটি বিল পাশ করানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। সরকারপক্ষের আশা, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিলগুলি পাশ করাতে সমস্যা হবে না। তবে বিরোধীরাও নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছে। বিলগুলির মধ্যে কোনও ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখবে তারা।আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশনও হওয়ার কথা। তার আগে রাজ্য বিধানসভার (West Bengal Assembly) এই অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।












