৮ বছর পর বাড়ছে বাস ভাড়া! পরিবহণ মন্ত্রীকে মিলিত চিঠি মালিক সংগঠনের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ফের বাড়তে পারে বাস ভাড়া। রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের কাছে ইতিমধ্যেই বাস ভাড়া বৃদ্ধি করার আর্জি জানিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠন। তবে মন্ত্রী জানিয়েছেন, ক্যাবিনেটে এ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে।

বাস ভাড়া (Bus Fare) বৃদ্ধির দাবি বাস মালিকদের

আবারও ভাড়া বৃদ্ধির দাবি বাস মালিকদের। তাঁদের দাবি অনুযায়ী, ডিজেলের দাম সহ যন্ত্রাংশ ও অন্যান্য খরচ অনেকটাই বেড়েছে। কিন্তু সেই তুলনায় বাসের ভাড়া বাড়েনি। ফলত বাস পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্তরা পড়েছেন ব্যাপক ক্ষতির মুখে। তাই এবার বাস ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে পরিবহণ মন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তাঁরা।

Arjun Singh said this about bus fare hike

কী চিঠি সংগঠনের: সংগঠনের জমা দেওয়া হিসেব অনুযায়ী, বাস পরিবহণ ব্যবসায় গড়ে প্রায় ৬৯ শতাংশ ক্ষতি হচ্ছে। একটি বাস পরিবহণ ব্যবসা চালু করতে নূন্যতম ৮০ লক্ষ টাকা বিনিয়োগ করা দরকার বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে বাস মালিক (Bus Fare) ও তাঁদের পরিবারের খরচ মেটাতে নূন্যতম ১৫ শতাংশ পারিশ্রমিক প্রয়োজন বলে দাবি করা হয়েছে চিঠিতে।

আরও পড়ুন : ডিভোর্স মামলার ঢেউ সামলাতে AI আদালতের ভাবনা বিচারপতি বাগচীর

কবে শেষবার ভাড়া বৃদ্ধি: পরিবহণ কর্মী, বাস মালিক সহ সাধারণ যাত্রীদের স্বার্থের কথা দেখেই বাস ভাড়া বৃদ্ধির ব্যবস্থা করার জন্য আবেদন জানানো হয়েছে। শেষবার ভাড়া সংশোধন হয়েছিল ২০১৮ সালে। সেসময় ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৬৮ টাকা। এখন তা বেড়ে হয়েছে প্রায় ১০০ টাকা।

আরও পড়ুন : বিশ্ব বাংলার লোগোর জায়গায় ৩০ ফুটের বজরংবলীর মূর্তি, উদ্বোধনে স্বয়ং মুখ্যমন্ত্রী?

যদিও বাস ভাড়া বৃদ্ধির দাবিতে চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। যারা নিয়মিত বাসে যাতায়াত করেন, ভাড়া বাড়লে তার পড়বেন সমস্যায়। এদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। কিন্তু মানুষের আয় বাড়েনি। উপরন্তু বাসের ভাড়া বাড়লে আরও অসুবিধায় পড়বেন সাধারণ যাত্রীরা।