বাংলাহান্ট ডেস্ক : বিশ্ব বাংলার লোগো সরিয়ে সেই জায়গায় বসছে বজরংবলীর মূর্তি। এর আগে শহরের প্রাণকেন্দ্রে বিশ্ব বাংলার লোগো দেখা যেত। কিন্তু রাজ্যে সরকার বদলের পর সরিয়ে ফেলা হয় সেই লোগো। এবার দুর্গাপুর (Durgapur) শহরের প্রাণকেন্দ্রে বসতে চলেছে ৩০ ফুটের বিশালাকার বজরংবলীর মূর্তি। আগামী ২৭ তারিখ ওই মূর্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বোধন করতে পারেন বলে মনে করা হচ্ছে।
বিশ্ব বাংলার লোগো সরিয়ে দুর্গাপুরে (Durgapur) বজরংবলীর মূর্তি
তৃণমূলের আমলে সর্বত্র দেখা যেত বিশ্ব বাংলার লোগো। কিন্তু দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্রে প্রবেশের মুখেই লোগোটি সরিয়ে দেওয়ার পর জায়গাটি ফাঁকাই পড়ে ছিল। কিছুদিন আগেই সিদ্ধান্ত হয় ওই জায়গায় বসবে বজরংবলীর মূর্তি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই মূর্তি স্থাপনের জায়গা ইতিমধ্যেই পরিদর্শন করেছেন। পুলিশ প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন সেখানে।

শুরু হয়েছে মূর্তি স্থাপনের কাজ: বিশালাকার ওই বজরংবলীর মূর্তি স্থাপনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ওই কাজ সহ এলাকার সৌন্দর্যায়ন নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যাবে বলে খবর। এই মূর্তি স্থাপনকে কেন্দ্র করে ডিমসি মোড় (Durgapur) নিয়ে তৈরি হয়েছে অতিরিক্ত কৌতূহল।
আরও পড়ুন : ডিভোর্স মামলার ঢেউ সামলাতে AI আদালতের ভাবনা বিচারপতি বাগচীর
কী জানান বিধায়ক: বিজেপি বিধায়ক বলেন, ‘এত বড় বজরংবলীর মূর্তি দুর্গাপুরেই বসছে। যেখান থেকেই মানুষ আসুক না কেন, দুর্গাপুরে হনুমানের মূর্তি দর্শন করেই প্রবেশ করবেন দুর্গাপুরে।’ তিনি আরও জানান, এই মূর্তি প্রথমে অস্থায়ী ভাবে দুর্গাপুজো মণ্ডপে বসানো হয়েছিল। এবার তা স্থায়ীভাবে বসানো হচ্ছে। প্রতিদিন এই মূর্তিকে পুজো করা হবে।
আরও পড়ুন : শরীরে বিষক্রিয়া! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন BJP বিধায়ক
এদিকে বজরংবলীর মূর্তি স্থাপন নিয়ে রাজনৈতিক মহলে ছড়িয়েছে গুঞ্জন। সিপিএম জেলা কমিটির সদস্য বলেন, তৃণমূল আর বিজেপির কোনও পরিবর্তন নেই। মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি থেকে সরে গিয়ে মন্দির ও মূর্তি বসানোর প্রতিযোগিতা চলছে।












