নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বরেকর্ড ভারতের! কিন্তু তাও জয়ের আশা কমছে ক্রমশই

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে ভারতীয় দলের (Indian Cricket Team) ব্যাটারদের দাপুটে পারফরম্যান্স নিউজিল্যান্ডের মাটিতে তৈরি করেছে নতুন ইতিহাস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) এই টেস্টের দ্বিতীয় ইনিংসে মোট ৬ জন ব্যাটার ৫০ রানের গণ্ডি অতিক্রম করেছেন। শতরান পেয়েছেন দুইজন। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ফলে তৈরি হয়েছে বিশ্বরেকর্ড।

নিউজিল্যান্ডের মাটিতে এটি কোনও টেস্ট খেলিয়ে দেশের সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। নিউজিল্যান্ডের ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে হ্যামিল্টনে তোলা ৭১৫ রানের রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। শুভমান গিল যখন ইনিংস ডিক্লেয়ার করেন তখন ভারতের ঝুলিতে রয়েছে ৭২০ রান। প্রথম সফরকারী কোনও দল হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে ৭০০ রানের গণ্ডি পেরোনোর রেকর্ডও গড়েছে ভারত।

ভারত এর আগে নিউজিল্যান্ডের মাটিতে শেষবার টেস্ট সিরিজ খেলেছিল ২০১৯/২০ মরশুমে। সেইবার ২-০ ফলে হার মানা বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত গোটা সিরিজে ৭২২ রান করেছিল। চলতি সিরিজের প্রথম ইনিংসেই প্রায় সেই রানসংখ্যাকে ছুঁয়ে ফেলেছে গিলের ভারত। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ভারতের টেস্ট ফরম্যাটের সর্বোচ্চ স্কোর ছিল ৫২০। সেই রেকর্ডটিও এদিন ভেঙে গিয়েছে।

আরও পড়ুন: গত ৫ বছরে তিনবার দল বদল! ফের একবার IPL-এর মঞ্চে নতুন জার্সিতে দেখা যাবে শামিকে

শুভমান গিল সময়মতো ডিক্লেয়ার না করলে ভারতের ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে করা তাদের সর্বোচ্চ রানের ইনিংসের (৭৫৯) রেকর্ডও ভেঙে দিতে পারতো। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসের এই স্কোর ভারতের ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ স্কোর।

আরও পড়ুন: ব্যাট হাতে ব্যর্থ হতেই প্রশ্নের মুখে রোহিত ও কোহলি! এবার দুই তারকাকে নিয়ে মন্তব্য প্রাক্তন ভারতীয় ওপেনারের

তবে এত বড় লিড নেওয়ায় ভারতের জয়ের সম্ভবনা ক্রমশ কমছে। চতুর্থ দিনের শেষে দুই উইকেট খুঁইয়ে ১১৯ রান তুলেছে কিউয়িরা। পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ৮ উইকেট। ২৩৩ রানে পিছিয়ে রয়েছে তারা। কিন্তু ব্যাটিং-বান্ধব এই পরিস্থিতিতে ভারতীয় বোলারদের কিউয়িদের অলআউট করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আপাতত ম্যাচে ফলাফল হওয়ার সম্ভাবনা কম।