লাগাতার কমছে সোনার দাম, কলকাতায় আজকের দর জানুন

Published on:

Published on:

Gold Price major drop what are the latest rates for sunday

বাংলা হান্ট ডেস্ক: বিয়ের মরশুমে ফের সুখবর মধ্যবিত্তের জন্য। কারণ ক্রমাগত কমতে থাকছে সোনার দাম (Gold Price)। এর ফলে যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। এই বিয়ের মরশুমে আপনিও যদি গহনাকে না পরিকল্পনা করে থাকেন, তাহলে এক নজরে দেখে নিন সপ্তাহ শেষে বাজারে হলুদ ধাতুর দর কত রয়েছে।

সোনার দামে বড় পতন রবিবারের লেটেস্ট রেট কত? (Gold Price)

সোনার দামে ফের মিলল স্বস্তি। সোনার দাম (Gold Price) গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। রবিবার সোনার দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। জানুন আজকের লেটেস্ট রেট।

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৮৪০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৮৪০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৪৫৫টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৪৫৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৩৯০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৩৯০০ টাকা।

Gold Price major drop what are the latest rates for sunday

আরও পড়ুন: আট বছরের অপেক্ষার অবসান! ফরাক্কায় খুলছে চার লেনের সেতু

সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৫১২৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৫১২৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৫১১৫টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৫১১৫০ টাকা।

এই সোনার দাম কমায়, স্বর্ণ বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে যারা গহনা কেনার পরিকল্পনা করেছেন, তারা যাতে কিনে ফেলেন। কারণ ভবিষ্যতের ফের বেড়ে যেতে পারে হলুদ ধাতুর দর (Gold Price)। অথবা এর আগে যারা কিনে ফেলেছেন গহনা, তাদের চিন্তা করার কিছু নেই।