প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের রেজাল্ট, জানুন তারিখ

Published on:

Published on:

WBCHSE date announced for the publication of Higher Secondary results

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা (WBCHSE)। এবার ২০২৭ সালে উচ্চ মাধ্যমিকে এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষে প্রায় দেড় মাসের মাথায় ঘোষনা করা হবে এই পরীক্ষার ফলাফল।

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা, জানুন তারিখ (WBCHSE)

সূত্রের খবর, আগামী ২৭ নভেম্বর দুপুর আড়াইটা নাগাদ স্যার লেকের বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ফল ঘোষণা করা হবে (WBCHSE)। ফল ঘোষণার কিছুক্ষণ পরে দুপুর তিনটা থেকে সংসদের নির্ধারিত ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

মোবাইল অ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের মার্কশিট দেখতে পারবেন। একই সঙ্গে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে নিজেদের মার্কশিট ডাউনলোড করতে পারবেন তারা। একই সঙ্গে পরীক্ষার্থীরা সংসদের অফিশিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট wbchse.wb.gov.in-এ গিয়ে ফলাফল দেখতে পারবে।

WBCHSE date announced for the publication of Higher Secondary results

আরও পড়ুন: আট বছরের অপেক্ষার অবসান! ফরাক্কায় খুলছে চার লেনের সেতু

এছাড়া, সরকারি পোর্টাল result.wb.gov.in-এ গিয়ে ফলাফল দেখা যাবে। পাশাপাশি, গুগল প্লে স্টোর থেকে ‘WBCHSE Results’ মোবাইল অ্যাপ ডাউনলোড করেও রেজাল্ট দেখা যাবে। পরীক্ষার ফল দেখার জন্য পরীক্ষার্থীদের নিজেদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজেদের ফল দেখতে হবে।

তাছাড়া পরীক্ষার ফল প্রকাশের পর সংস্কৃত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিজেদের স্কুলের পড়ুয়াদের সামগ্রিক ফল জানতে পারবে সংসদ। স্কুল কর্তৃপক্ষ wbchseapp.wb.gov.in/portal/sec_users/login পোর্টালে নিজেদের নির্ধারিত লগ-ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রতিটি পরীক্ষার্থীর ফলাফল আলাদা ভাবে জানতে পারবে। সমস্ত পড়ুয়ার সামগ্রিক ফলাফলের সারসংক্ষেপও ডাউনলোড করতে পারবে (WBCHSE)।