বাংলাহান্ট ডেস্ক : ভাজাভুজি খেতে কে না ভালোবাসে। দোকানের বাসি তেলের ভাজাভুজি না খেয়ে বাড়িতে বানানো মুখরোচক ভাজা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। কিন্তু বাড়িতেও কিছু ভাজাভুজি বানালেই তেল পুড়ে কালো (Kitchen Hacks) হয়ে যায়। আসলে ভাজার সময় ময়দা, বেসন বা খাবারের কণা আলগা হয়ে তেলে গিয়ে মেশে। সেগুলি পুড়ে তেলের নীচে জমা হলেই দেখতে দেখতে পুরো তেলটাই কালো হয়ে যায়।
কোন তেলে ভাজা ভালো (Kitchen Hacks)
এই তেলে অন্য রান্না করলে পোড়া তেল ওই খাবারের গায়ে লেগে যায়। বাজে গন্ধও হয়। তাহলে উপায় কী? ভাজার জন্য এমন তেল ব্যবহার করুন যেগুলির ‘স্মোক পয়েন্ট’ বেশি। সর্ষের তেল বা ঘি তাড়াতাড়ি পুড়ে যায়। সয়াবিন তেল, সানফ্লাওয়ার বা রাইস ব্র্যান অয়েল ভাজার জন্য খুব ভালো। ভাজার জন্য মাঝারি আঁচ সবথেকে ভালো।

পোড়া তেল ঠিক করবেন কী করে: তেল পুড়ে গেলে কয়েকটি উপায়ে তা আবার ঠিক করা যায়। একটি পাত্রে দু চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে একটি পাতলা মিশ্রণ তৈরি করুন। এবার পোড়া তেল গরম করে তার মধ্যে কর্নফ্লাওয়ার মিশ্রণ ঢেলে দিন। এরপরেই দেখা যাবে তেলের (Kitchen Hacks) মধ্যে থাকা খাবারের পোড়া অংশগুলি একজায়গায় জমতে শুরু করেছে। এই অংশগুলি হাতা দিয়ে তুলে ফেলে দিন।
আরও পড়ুন : ঋতব্রত নাকি শোভনদেব? বিরোধী দলনেতার পদ নিয়ে মামলার শুনানি শেষ হাইকোর্টে
ব্যবহার করুন লেবুর রস: তেল গরম করার সময় তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিন। এতে পোড়া তেলে আর বিশ্রী গন্ধ হবে না। ভাজার সময় তেলে এক টুকরো আদা ফেলে দিলে ভাজার সময় তেল আর কালচে হয় না। ফ্রাই, বড়া, চপ কাটলেটের মতো খাবার ভাজার আগে অতিরিক্ত ব্যাটার ভালো করে ঝেড়ে ফেলুন। তাহলে বাড়তি ব্যাটার তেলে জমে কালো হবে না।
আরও পড়ুন : ফেলে দেবেন না, এই পাতা দিয়েই জমবে চায়ের স্ন্যাক্স, রইল রেসিপি
ভাজার পরেই তেল হালকা ঠাণ্ডা করে একটি পরিষ্কার সুতির কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলুন। এভাবে তেল আবার পরে ব্যবহার করতে পারবেন।












