ফেলে দেবেন না, এই পাতা দিয়েই জমবে চায়ের স্ন্যাক্স, রইল রেসিপি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শীতের সবজির মধ্যে মুলো অন্যতম। মুলো ঘন্ট, মুলো দিয়ে ডাল, পরোটাও তৈরি করা হয় এই সবজি দিয়ে। কিন্তু মুলোর পাতা (Recipe) বেশিরভাগ সময়ই ফেলা যায়। কিন্তু ফেলে না দিয়ে মুলোর পাতা দিয়ে বানিয়ে ফেলতে পারেন মুচমুচে পকোড়া।

মুলো পাতার পকোড়ার সহজ রেসিপি (Recipe)

বিকেলে চায়ের সঙ্গে কিছু না কিছু ‘টা’ লাগেই। বিকেলের স্ন্যাক্সে চটজলদি কিছু চাইলে বানিয়ে ফেলতে পারেন মুচমুচে মুলো পাতার পকোড়া। কীভাবে বানাবেন রইল রেসিপি-

Mulo patar pakora veg recipe

মুলো পাতার পকোড়ার উপকরণ:

কুচি করে কাটা মুলো পাতা- ১ কাপ

বেসন- ১ কাপ

পেঁয়াজ কুচি- ১ টি

আদা রসুন বাটা- ১ চা চামচ

কাঁচালঙ্কা- ১-২ টি

লাল লঙ্কার গুঁড়ো- আধ চা চামচ

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

ধনে গুঁড়ো- আধ চা চামচ

জোয়ান- আধ চা চামচ

বেসন- ১ কাপ

চালের গুঁড়ো- ২ টেবিল চামচ

আরও পড়ুন : মিড ডে মিলে চিকেন-রসগোল্লা-আইসক্রিম! ৬ হাজার পড়ুয়ার জন্য বিশেষ ‘তিথি ভোজন’এর উদ্যোগ

মুলো পাতার পকোড়ার প্রণালী: মুলো পাতাগুলি প্রথমে ভালো করে পরিষ্কার করে মিহি করে কুচিয়ে নিন। এবার একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জোয়ান আর নুন (Recipe) মিশিয়ে নিন।

আরও পড়ুন : ঋতব্রত নাকি শোভনদেব? বিরোধী দলনেতার পদ নিয়ে মামলার শুনানি শেষ হাইকোর্টে

এর মধ্যে দিন পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, আদা রসুন বাটা এবং মুলো পাতা। জল দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এবার প্যানে তেল গরম করে অল্প অল্প করে মিশ্রণ দিন তেলের মধ্যে। পকোড়াগুলি মুচমুচে করে ভাজা হলে তেল থেকে তুলে পরিবেশন করুন টমেটো সস বা চাটনির সঙ্গে।