বন্ধ করতে হবে প্রদর্শনী, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’এর বিরুদ্ধে সরব বিশ্ব হিন্দু পরিষদ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ (Ramayana) এর প্রদর্শনী বন্ধ করার দাবিতে সরব হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। রণবীর কাপুর, সাই পল্লবী, যশ অভিনীত ছবিটি মুক্তির পর থেকেই বিভিন্ন কারণে রয়েছে চর্চায়। বিশেষ করে রাবণকে মহিমান্বিত করার অভিযোগ এবং সীতার হাতে অস্ত্র তুলে দেওয়ার মতো বিষয় নিয়ে বিতর্ক ছড়িয়েছে।

রামায়ণের (Ramayana) প্রদর্শনী বন্ধ করার দাবি

বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, ছবির পর্দায় রাবণকে মহিমান্বিত করে বাল্মীকির মূল রামায়ণকে বিকৃত করা হয়েছে। সেন্সর বোর্ডের দেওয়া ছাড়পত্র বাতিল করে রামায়ণ এর প্রদর্শনী দ্রুত বন্ধ করার দাবি তুলেছে সংগঠন। পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ছবিতে বাল্মীকি রামায়ণের বেশ কিছু তাৎপর্যপূর্ণ প্রসঙ্গে বদল আনা হয়েছে। এমনকি মূল গ্রন্থে অনুপস্থিত রয়েছে, এমন কিছু ঘটনারও সংযোজন ঘটেছে।

Vishwa Hindu Parishad wants to stop Ramayana screening

কী অভিযোগ উঠেছে: অভিযোগ, শুধুমাত্র সিনেমার প্রযোজনে এই রদবদল হয়নি। এর নেপথ্যে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার প্রয়াস রয়েছে। সংগঠনের অভিযোগ, ঋষি মুনিদের যজ্ঞ, সাধনা ও গুরুকুলের কাজে বিঘ্ন ঘটানো অসুরদের বিরুদ্ধে রামের যুদ্ধকে ভিন্ন ভাবে দেখানো হয়েছে।

আরও পড়ুন : শুধু সেলফি তুললেই জমা হবে লাইফ সার্টিফিকেট, কীভাবে করবেন?

বিতর্কের মুখে রামায়ণ: এখানেই শেষ নয়। অহংকারী রাবণকে বঞ্চিতদের ত্রাতা হিসেবে ছবিতে দেখানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ। একে মূল কাহিনীর বিকৃতি হিসেবে দেখছে বিশ্ব হিন্দু পরিষদ। এছাড়া হিন্দু জনজাগৃতি সমিতিও সোচ্চার হয়েছে নীতেশ তিওয়ারির রামায়ণের (Ramayana) বিরুদ্ধে। আপত্তিকর দৃশ্য ও সংলাপ ছাঁটাইয়ের সঙ্গে সঙ্গে ছবিটি পুনরায় খতিয়ে দেখার জন্য সেন্সর বোর্ডের কাছে দাবি জানিয়েছে তারা।

আরও পড়ুন : একবার ভাজলেই তেল কালো, এই উপায়ে পোড়া তেলও হবে নতুনের মতো

প্রসঙ্গত, প্রায় ২০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে রামায়ণ এর প্রথম পার্ট। দ্বিতীয় পার্টের বাজেটও একই রকম বলে জানা যাচ্ছে। প্রথমে জানা গিয়েছিল, ২০২৭ এর দীপাবলিতে মুক্তি পাবে দ্বিতীয় পর্ব। কিন্তু হঠাৎ করেই দ্বিতীয় পার্টের মুক্তির তারিখ পিছিয়ে করা হয়েছে ২০২৮ এ।