বাংলা হান্ট ডেস্ক: এবার পারস্পারিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের মামলাগুলিকে তাড়াতাড়ি নিষ্পত্তির জন্য ২৪ ঘন্টায় কৃত্রিম বুদ্ধিমত্তা আদালত গড়ে তোলা প্রস্তাব দিল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি জয়মাল্য বাগচি। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি স্পষ্ট জানান, বিচার ব্যবস্থা দৈনন্দিন ও রুটিনের কাজ গুলি মানুষের হাত থেকে সরিয়ে প্রযুক্তির হাতে তুলে দেওয়া উচিত।
ডিভোর্স মামলায় এআইয়ের সাহায্য চান বিচারপতি বাগচী (Supreme Court)
বিচারপতি জানান, পারস্পারিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের মামলাগুলিকে মূল বিচার প্রক্রিয়া থেকে আদালতে করে সপ্তাহে ৭ দিনের ২৪ ঘন্টা খোলা থাকা এ আই ডিভোর্স কোর্টের আওতায় আনা উচিত। যার ফলে জনসাধারণের ন্যায় বিচার পাওয়ার পথ একদিকে যেমন সহজ হবে। অপরদিকে সমস্ত ক্ষেত্রে জটিল বিচার বিশ্লেষণের প্রয়োজন হবে না। সেখানে মূল্যবান মানব সম্পদের অপচয় বন্ধ হবে (Supreme Court)।
অর্থাৎ বিচারপতি জয়মাল্য বাগচি দেশে আদালত গুলিতে জমে থাকা বিপুল পরিমাণ বকে মামলার প্রসঙ্গ তুলে জানান, বর্তমানে বিচার ব্যবস্থার ৫ কোটির বেশি মামলা জমে রয়েছে ইতিমধ্যে। বর্তমান পরিকাঠামো ও বিচার সংখ্যার উপর নির্ভর করে, দ্রুত ও দক্ষতা পাশাপাশি সময়মতের ন্যায় বিচার পৌঁছে দেওয়া কোন ভাবেই সম্ভব নয়। এর ফলে যতক্ষণ না কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তির মাধ্যমে আমূল পরিবর্তন আনা হচ্ছে।

আরও পড়ুন: প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের রেজাল্ট, জানুন তারিখ
অর্থাৎ প্রতিদিনের মামলাগুলির মানব বিচারদের পরিবর্তে এ আই ব্যবস্থা মাধ্যমে নিষ্পত্তি করার পক্ষে সওয়াল করেন তিনি। তারই সঙ্গে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট গুলিতে দ্রুত শুনানির আর্জি জানিয়ে যে সমস্ত আবেদন জমা পড়ে, সেগুলির বিচারকদের বদলে সম্পূর্ণভাবে এআই সিস্টেমের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত বলে মতামত প্রকাশ করেন।
অপরদিকে, চেক বাউন্স সংক্রান্ত মামলা, জমি অধিগ্রহণ বিষয়ক বিবাদ এবং অর্থ পুনরুদ্ধারের বাণিজ্যিক মামলাগুলির ক্ষেত্রে এআই-নির্ভর রায়ের ব্যবস্থা চালুর কথাও তুলে ধরেন বিচারপতি বাগচী। তাঁর মতে, মূল সওয়াল-জবাব শুরু হওয়ার আগেই বিচারকদের হাতে এই সম্ভাব্য ফলাফল তুলে দেওয়া যেতে পারে।
তবে সাংবিধানিক মামলার বিচার প্রক্রিয়া মানুষের যুক্তিবোধ ও বিচার বুদ্ধি কে সরিয়ে সেখানে কৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ এ আই কে জায়গা না দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন তিনি। কেশবানন্দ ভারতী, মানেকা গান্ধী এবং মারবারি বনাম ম্যাডিসনের মতো ঐতিহাসিক মামলার উল্লেখ করে বিচারপতি বাগচী বলেন, সাংবিধানিক আইনের এই ধরনের বিকাশের জন্য মানব বিচারকদের মৌলিক প্রজ্ঞা ও সৃজনশীলতা অপরিহার্য (Supreme Court)।












