‘অষ্টম পে কমিশন নিয়ে আমি অর্থ দপ্তরের সঙ্গে কথা বলেছি’, সরকারি কর্মীদের বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

8th pay commission(7)

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য সপ্তম পে কমিশনের (8th Pay Commission) ঘোষণা করেছে বিজেপি রাজ্য সরকার। ইতিমধ্যেই নয়া পে কমিশন চালুর লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে নতুন বেতন কমিশন চালু করার কথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় যখন সপ্তম পে কমিশন নিয়ে চর্চা তুঙ্গে তখন পড়শি রাজ্যে প্রতিশ্রুতি এল অষ্টম পে কমিশন নিয়ে।

সরকারি কর্মীদের অষ্টম পে কমিশনের প্রতিশ্রুতি | 8th Pay Commission

ঘটনাস্থল ত্রিপুরা। সে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা রবিবার আশ্বাস দিয়েছেন যে, ত্রিপুরা সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা চলছে। এদিন এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, সরকার কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

অষ্টম বেতন কমিশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন নিয়ে ভাবছি। আমি আমাদের অর্থমন্ত্রীর সঙ্গে নিয়মিত এই বিষয়টি নিয়ে আলোচনা করি। যখন এটি জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হবে, তখন ত্রিপুরাও এই দিকে পদক্ষেপ নেবে।” অর্থাৎ কেন্দ্র অষ্টম পে কমিশন লাগু হওয়ার পর ত্রিপুরা রাজ্যেও যাতে অষ্টম পে কমিশন চালু করা যায় সেই বিষয়ে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রচ

আরও পড়ুন: ‘গ্রান্ট ইন এইড লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনার ..,’ সরকারি কর্মচারীদের ক্ষোভ বকেয়া DA নিয়ে

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মচারীদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে রাজ্য সরকার ২০১৮ সালের ১ অক্টোবর সপ্তম বেতন কমিশন কার্যকর করেছে। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ২.৫৭ করা হয়েছে, যার ফলে সরকারি কর্মীদের মূল বেতন কাঠামোতে উন্নতি হয়েছে।

সে রাজ্যে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৬ সালের অক্টোবরে সর্বশেষ ৩ শতাংশ বৃদ্ধির পর এই হার ২০২২ সালের জুলাইয়ের ৮ শতাংশ থেকে বেড়ে ৪৪ শতাংশ হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “মাত্র চার বছর তিন মাসের মধ্যে আমরা ডিএ ৩৬ শতাংশ বাড়িয়েছি। এটি কোনো ছোটখাটো সাফল্য নয়,”। সরকারি কর্মীদের উদ্দেশে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন যে, সরকার যত দ্রুত সম্ভব রাজ্য ও কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে ব্যবধান কমাতে চায়।