গ্লোবাল মার্কেটে মূল্য কমলেও পাকিস্তানে সোনা কিনতে ছুটছে কালঘাম! ভারতের তুলনায় কত বেশি দাম?

Published on:

Published on:

Get detailed information about Pakistan gold rate.

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে, গ্লোবাল মার্কেটে সোনার দামে (Pakistan Gold Rate) বড় পতন পরিলক্ষিত হয়েছে। যার ইতিবাচক প্রভাব দেখা গিয়েছে বিভিন্ন দেশে। পাশাপাশি, ভারতেও (India) সোনার দামে (Gold Price) যথেষ্ট পতন ঘটেছে। যদিও, বিশ্বব্যাপী সোনার দাম কমা সত্ত্বেও পাকিস্তানের ছবিটা সম্পূর্ণ অন্যরকম। সেখানকার দেশের সাধারণ মানুষেরা এখনও কম দামে সোনা কিনতে পারছেন না। মূলত, পাকিস্তানি রুপির দুর্বল অবস্থান এবং স্থানীয় অর্থনৈতিক চাপের কারণে গ্লোবাল মার্কেটে দাম কমা সত্ত্বেও পাকিস্তানে ১০ গ্রাম ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম ৩ লক্ষ পাকিস্তানি রুপির ওরে রয়েছে।

পাকিস্তানে সোনা (Pakistan Gold Rate) কিনতে ছুটছে কালঘাম!

জানিয়ে রাখি যে, অল পাকিস্তান জেমস অ্যান্ড জুয়েলার্স সরাফা অ্যাসোসিয়েশন (APGJSA)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে ২৪-ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৩,৮৪,০০০ পাকিস্তানি রুপি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, ১০ গ্রাম ২৪-ক্যারেট সোনা ৩,২৯,২২০ পাকিস্তানি রুপিতে লেনদেন হচ্ছে। এছাড়াও, ২২-ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৩,৫২,০৯৩ পাকিস্তানি রুপি এবং প্রতি ১০ গ্রামে এই দাম ৩০১,৭৮৫ পাকিস্তানি রুপি। সাম্প্রতিক বিশ্বব্যাপী দরপতনের কারণে দৈনিক প্রতি ভরিতে প্রায় ৫,০০০ টাকা দাম কমেছে। কিন্তু মুদ্রাস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের ফলে পাকিস্তানে সোনার দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে।

Get detailed information about Pakistan gold rate.

ভারতীয় বাজারে মিলেছে স্বস্তি: উল্লেখ্য যে, সোনার দামের রেকর্ড উচ্চতা থেকে বর্তমানে ভারতীয় বাজারে উল্লেখযোগ্য স্বস্তি মিলেছে। মূলত, ভারতীয় বুলিয়ন বাজারে সোনার দামে এই সংশোধন গ্রাহকদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি এনেছে। বিয়ের মরসুমের মধ্যে, প্রতি ১০ গ্রাম ২৪-ক্যারেট সোনার দাম প্রায় ১,২৫,০৮০ থেকে ১,২৫,৭২০-র মধ্যে রয়েছেন। এদিকে, গহনা তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ২২-ক্যারেট সোনার প্রতি ১০ গ্রাম প্রায় ১,১৪,৬৫০ থেকে ১,১৫,২৫০-র মধ্যে লেনদেন হচ্ছে। ভারতীয় বাজারে সোনার দাম জানুয়ারি মাসের রেকর্ড সর্বোচ্চ স্তর (প্রায় ১.৮০ লক্ষ টাকা) থেকে ৩০ শতাংশেরও বেশি কমে গেছে।

আরও পড়ুন: বিদেশি বিনিয়োগকারীদের দিকে থাকবে বিশেষ নজর! আগামী সপ্তাহে ক’দিন খোলা থাকবে শেয়ার বাজার?

মুদ্রার হিসাব: যদি পাকিস্তানি রুপিকে ভারতীয় রুপিতে (রূপান্তর করা হয় (১ PKR ≈ ০.৩৩৫ INR), তাহলে পাকিস্তানে ১০ গ্রাম ২৪-ক্যারেট সোনার দাম হয় ১,১০,৩৬০ টাকা। এর মানে হল, ভারতীয় রুপিতে ভারতের তুলনায় পাকিস্তানে সোনা সস্তা হলেও, কর এবং স্থানীয় শুল্কের পার্থক্যের কারণে এটি পাকিস্তানের বাসিন্দাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হিসাবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: ‘লক্ষ লক্ষ পরিবার বাঁচিয়েছেন’, সোনার দামে বিরাট পতনের পরেই মোদীকে ধন্যবাদ ব্যবসায়ী সংগঠনের

সোনার দাম কেন এতটা কমে গেল: আন্তর্জাতিক বাজারে (কম্যাক্স) সোনার দাম প্রতি আউন্স প্রায় ৩,৫১৮ থেকে ৩,৫৩৯ ডলারে নেমে এসেছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী হওয়া, বন্ডের ইল্ড বৃদ্ধি এবং সুদের হারের বিষয়ে মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থান নেওয়ার আশঙ্কা, এইসব কারণই সোনার দামে পতন ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, স্বল্প মেয়াদে এই অস্থিরতা অব্যাহত থাকতে পারে। তাই, গয়না কেনার সময় অবশ্যই BIS হলমার্ক, HUID কোড, এবং ৩ শতাংশ GST ও তৈরির খরচ গ্রাহকদের দেখে নিতে হবে।