থাইল্যান্ডের বিরুদ্ধে ৭-০ ব্যবধানে দুরন্ত জয়! Women’s Asian Champions Trophy-র সেমিফাইনালে ভারত

Published on:

Published on:

India in the semifinals of the Women's Asian Champions Trophy.

বাংলা হান্ট ডেস্ক: মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Women’s Asian Champions Trophy) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত (India) থাইল্যান্ডের (Thailand) বিরুদ্ধে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে। ভোপালের নাথু বারখেদায় স্থিত ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে এই জয়ের মাধ্যমে ভারত মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এই ম্যাচে দীপিকা হ্যাটট্রিক করেছেন এবং নবনীত কৌর দু’টি গোল করেছেন। এমতাবস্থায়, টানা ৩ ম্যাচে৩ টি জয়ে ভারতের পয়েন্ট সংখ্যা ৯। এদিকে, জাপানেরও পয়েন্ট ৯।

Women’s Asian Champions Trophy-র সেমিফাইনালে ভারত:

ভারতের এখনও দুটি ম্যাচ বাকি আছে: জানিয়ে রাখি যে, দু’টি রাউন্ড-রবিন ম্যাচ বাকি থাকতেই ভারত ও জাপান সেমিফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে। এদিকে, চিন ও মালয়েশিয়া উভয়েরই ৪ পয়েন্ট করে আছে। কিন্তু মালয়েশিয়ার চেয়ে চিনের গোল পার্থক্য ভালো, যা +৫। ভারতের পরবর্তী ম্যাচ সম্পন্ন হবে আগামী ২৪ নভেম্বর। যেখানে তারা চিনের বিরুদ্ধে খেলবে। ভোপালে সম্পন্ন হওয়া থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দীপিকা দশম, একাদশ এবং ৫৬তম মিনিটে গোল করে তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন। এদিকে, নভনীত কৌর ম্যাচের চতুর্থ ও ৫৬ মিনিটে দু’টি পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন। এছাড়াও, মুমতাজ খান (২৮ মিনিট) এবং সুনীলিতা টোপ্পো (৩২ মিনিটে) একটি করে গোল করেন।

উল্লেখ্য যে, এই জয়ের মাধ্যমে ভারত টুর্নামেন্টে তাদের টানা তৃতীয় জয় তুলে নিল এবং অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখল। চতুর্থ মিনিটে ভারত একটি পেনাল্টি স্ট্রোক পায়। যা নভনীত সহজেই গোলে পরিণত করেন। দশম মিনিটে দীপিকা একটি পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতের ব্যবধান দ্বিগুণ করেন। ঠিক পরের মিনিটেই তিনি আরেকটি সেট-পিসের সুযোগ কাজে লাগিয়ে ভারতের লিড ৩-০ তে বাড়িয়ে দেন।

আরও পড়ুন: গ্লোবাল মার্কেটে মূল্য কমলেও পাকিস্তানে সোনা কিনতে ছুটছে কালঘাম! ভারতের তুলনায় কত বেশি দাম?

সামগ্রিকভাবেপুরো ম্যাচ জুড়েই ভারতীয় দল আধিপত্য বিস্তার করেছিল। দ্বিতীয় কোয়ার্টারে থাইল্যান্ড ভালো ও সুশৃঙ্খল রক্ষণ প্রদর্শন করে। রিতুজা দাদাসো পিসাল ও নবনীতের সমন্বয়ে একটি চমৎকার আক্রমণের পর, মুমতাজ স্ট্রাইকিং সার্কেলে দুর্দান্ত বল নিয়ন্ত্রণ করে ২৮ মিনিটে ভারতের চতুর্থ গোলটি করেন।

আরও পড়ুন: বিদেশি বিনিয়োগকারীদের দিকে থাকবে বিশেষ নজর! আগামী সপ্তাহে ক’দিন খোলা থাকবে শেয়ার বাজার?

এদিকে, তৃতীয় কোয়ার্টারে থাইল্যান্ড আক্রমণ করার চেষ্টা করলেও ভারতের রক্ষণভাগ সম্পূর্ণ প্রস্তুত ছিল। এরপর, ৩ মিনিটে টোপ্পো পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতের লিড বাড়িয়ে ৫-০ করেন। ৫৬ মিনিটে দীপিকা একটি পেনাল্টি কর্নার থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং স্কোর ৬-০ করেন। এরপর নভনীত পেনাল্টি স্ট্রোক থেকে আরও একটি গোল করেন।