পাতলা ঝোল নয়, সাওজি স্টাইলে রাঁধুন ঝাল চিকেন, রইল রেসিপি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: ঝাল খেলছেন ভালোবাসেন? ঝালের চোটে একটু ‘হুস হাস’ না করলে খাওয়াটা ঠিক জমে না? তাহলে চেখে দেখতে পারেন সাওজি কুইজিন (Recipe)।

সাওজি চিকেন কারির লোভনীয় রেসিপি (Recipe)

ঝাল পছন্দ করলে আর রোজকার ঝোল ছাড়া অন্যরকম কিছু ট্রাই করতে চাইলে চেখে দেখতে পারেন সাওজি চিকেন কারি। মহারাষ্ট্রের এই রান্নার পদের বিশেষত্ব হল এর ঝালে। খুবই ঝাল, মশলাদার এই কারি একবার খেলে জিভে লেগে থাকবে স্বাদ। রইল রেসিপি-

Spicy saoji chicken curry recipe

সাওজি চিকেন কারির উপকরণ:

চিকেন- ৫০০ গ্রাম

আলু- ২ টি

পেঁয়াজ কুচি- ১ কাপ

কালো সর্ষে- ১ কাপ

নারকেল বাটা- ১ কাপ

নারকেলের দুধ- ২ কাপ

হলুদ গুঁড়ো- দেড় চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

কাঁচালঙ্কা- ৬-৭ টি

ভাজা কাজু- ১২-১৫ টি

ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ

লেবুর রস- ১ টেবিল চামচ

কারিপাতা- ৭-৮ টি

আরও পড়ুন : এবার শিলিগুড়ি থেকে এক বাসেই মায়াপুর ইসকন, কবে কবে ছাড়বে, ভাড়াই বা কত?

সাওজি চিকেন কারির প্রণালী: মাংস ম্যারিনেট করে রাখুন কিছুটা পেঁয়াজ, লেবুর রস, হলুদ আর নুন দিয়ে। এবার কড়াইতে প্রথমেই আলু ভেজে নিন। এবার কড়াইতে সর্ষে আর কারিপাতা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি (Recipe) দিয়ে বাদামি করে ভাজুন। এরপর নারকেল বাটা, কাঁচালঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে ততক্ষণ কষান যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে।

আরও পড়ুন : গন্ধেই হয়ে যাবে অর্ধেক খাওয়া, এভাবে বানান নলেন গুড়ের পায়েস, স্বাদ হবে দ্বিগুণ

এরপর দিয়ে দিন মাংস। ভালো করে কষিয়ে দিন ভাজা কাজু, নারকেলের দুধ আর নুন। কিছুক্ষণ ফুটিয়ে আলু দিয়ে ঢেকে দিন। ঝোল কিছুটা শুকিয়ে এলে ধনেপাতা কুচি আর লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম ভাত বা পরোটার সঙ্গে।