বাংলা হান্ট ডেস্ক: এবার চালু হল সরকারি বাস পরিষেবা। এবার পরিষেবা চালু হয় স্বাভাবিকভাবে খুশি হয়েছে মায়াপুরের সাধারণ জনগণ। তবে সব থেকে ভালো হল উত্তরবঙ্গের মানুষদের জন্য। কারণ বালুরঘাট মায়াপুরের মধ্যে এবার সরাসরি সরকারি বাস (Free Bus) চালু করা হল। সোমবার সকালে বালুরঘাট সরকারি বাসস্ট্যান্ডে একটু আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরকারি বাস পরিষেবা শুভ সূচনা করা হয়।
মায়াপুর রুটে চালু সরকারি বাস, মহিলাদের ভাড়া লাগবে না (Free Bus)
প্রতিদিন সকাল সাড়ে আটটায় বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ড থেকে মায়াপুরের উদ্দেশ্যে বাস ছাড়বে। ওই দিনই সন্ধের মধ্যে মায়াপুরে পৌঁছে যাবেন যাত্রীরা (Free Bus)।
আবার প্রতিদিন সকাল সাতটায় মায়াপুর থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেবে সরকারি বাসটি। বালুরঘাট থেকে মায়াপুরে বাসের ভাড়া ২৬৫ টাকা।

আরও পড়ুন: সোমবারেই সোনার দামে ছ্যাঁকা, কলকাতায় ১০ গ্রামের নতুন দর কত?
বালুরঘাট থেকে মায়াপুরে সবথেকে বেশি মানুষ যাতায়াত করে। বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম ট্রেন চলাচল করে। তবে মায়াপুরে পৌঁছতে কিছুটা সময় লাগে। যার কারণে সাধারণ মানুষের দাবি ছিল সরকারি বাসে। সেই দাবি মতো আজ বালুরঘাট থেকে মায়াপুরের মধ্যে সরাসরি সরকারি পাস পরিষেবা চালু করা হল।
বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় বলেন, “ক্ষমতায় আসার পরই ঠিক করেছি যোগাযোগ বাড়াতে আরও বাস চালাব। সেই সিদ্ধান্তকেই বাস্তবায়িত হল। ২১টা জায়গায় এই বাস দাঁড়াবে। ভাড়া ২৬৫। সকাল সাড়ে আটটায় ছাড়বে, বিকেল পাঁচটায় নামাবে (Free Bus)।












