ঝোল-ঝালের একঘেয়েমি কাটাতে বানান সুস্বাদু পোনা মাছের ভর্তা, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe make a delicious bharta of pona fish using just a few ingredients

বাংলা হান্ট ডেস্ক: মাছ প্রিয় বাঙালি মাছের নানান রকম পদ খেতে ভালোবাসেন। আর আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি আপনি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আজকের প্রতিবেদনে রইলো পোনা মাছ যদি কিভাবে বানাতে পারবেন ভর্তা তাও আবার সহজ পদ্ধতিতে সেই প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পোনা মাছের ভর্তা (Recipe)

ভর্তা মূলত ওপার বাংলার খাবার। তবে আপনিও যদি ভর্তা খেতে ভালোবাসেন তাহলে রোজকারের এক ধরনের পদ বাদে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। রইল আজকে প্রতিবেদনে কিভাবে বানাবেন অল্প উপকরণ দিয়ে পোনা মাছের ভর্তা। দেখে নিন তার প্রণালী (Recipe)।

উপকরণ: পোনা মাছ, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচালঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষের তেল, হলুদ এবং নুন। স্বাদ বাড়াতে সামান্য ধনেপাতা ও লেবুর রসও ব্যবহার করতে পারেন

Recipe make a delicious bharta of pona fish using just a few ingredients

আরও পড়ুন: লাগাতার কমছে সোনার দাম, কলকাতায় আজকের দর জানুন

প্রণালী: সবার প্রথমে মাছগুলোকে ধুয়ে নিন। এরপর তার মধ্যে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর তেল গরম করে তাতে মাছগুলোকে ভেজে নিন। এরপর ভাজা মাছের থেকে কাঁটাগুলোকে ভালোভাবে বেছে আলাদা করে রাখুন। এরপর একটি পাত্রের মধ্যে সামান্য তেল গরম করুন। তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন ও শুকনো লঙ্কা ভেজে নিন। পেঁয়াজ বাদামী হয়ে গেলে সেটিকে তুলে নিন। তারপর একটু পাত্রের মধ্যে ভেজে রাখা মাছ ও লঙ্কা কুচি, পাশাপাশি ভেজে রাখা পেঁয়াজ রসুন ও শুকনো লঙ্কার দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে সব উপকরণ গুলোকে মেখে নিন। এরপর সবশেষে উপর থেকে অল্প একটু সর্ষের তেল, ধনেপাতা ও লেবুর রস ছড়িয়ে দিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।