একটি পরিবারের সর্বোচ্চ ২ জন পাবেন অন্নপূর্ণা যোজনা! নতুন আবেদন নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announces two women can receive Annapurna Yojana from same family

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডার বিজেপির আমলে হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। একধাক্কায় আর্থিক সহায়তাও বেড়ে দ্বিগুণ হয়েছে। এবার এই প্রকল্পের বড় নিয়ম স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি নতুন আবেদন কবে থেকে শুরু হবে সেটাও জানিয়েছেন তিনি।

অন্নপূর্ণা যোজনার বড় নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Annapurna Yojana)

অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হয়। সরকারের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী যোগ্য হলে এক পরিবারের একাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে এবার মুখ্যমন্ত্রী জানালেন, এই সংখ্যা কোনওভাবেই দুইয়ের বেশি হওয়া যাবে না।

annapurna yojana(127)

সোমবার অন্নপূর্ণা যোজনার একটি বড় নিয়ম স্পষ্ট করেন শুভেন্দু। তিনি বলেন, এবার থেকে একটি পরিবারের সর্বাধিক দু’জন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি যারা এখনও আবেদন করতে পারেননি, তাঁরা ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে আবেদন জানাতে পারেন।

আরও পড়ুনঃ দিনের পর দিন ফাইল আটকে রাখার দিন শেষ! প্রশাসনিক কাজে গতি আনতে বড় সিদ্ধান্ত রাজ্যের

মুখ্যমন্ত্রী জানান, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন ও প্রয়োজনীয় ভেরিফিকেশনের পর ফেব্রুয়ারি মাস থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠাবে রাজ্য সরকার।

এছাড়া এদিন শুভেন্দু জানিয়েছেন, আগামী জানুয়ারি মাস থেকে রাজ্যের শিক্ষিত বেকার যুবদের ভরসা কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে। গ্র্যাজুয়েটদের মাসে ২ হাজার টাকা ও নন গ্র্যাজুয়েটদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে অন্নপূর্ণা যোজনার আবেদন বর্তমানে বন্ধ আছে। আগামী জানুয়ারি মাস থেকে ফের নতুন আবেদনের সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তার আগে একটি পরিবারের সর্বোচ্চ কতজন মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন ও অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা ভরসা স্কিম পাওয়ার যোগ্য কিনা তা স্পষ্ট করে দিলেন তিনি।