সিরাজকে না খেলিয়েই হার ভারতের? তারকা ফাস্ট বোলারকে বাদ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন শুভমান গিল

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে জয় হাতছাড়া করেছে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। শেষ দিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের শেষ আটটি উইকেট তুলতে হতো ভারতীয় বোলারদের। কিন্তু ক্রমশ মন্থর হয়ে যাওয়া উইকেটে সাহায্য না থাকায় শেষপর্যন্ত ডিফেন্স করে ম্যাচ বাঁচিয়ে নেন কিউয়ি ব্যাটাররা। অনেকেই এই হারের জন্য ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ সিরাজের (Md. Siraj) অনুপস্থিতির বিষয়টিকে দায়ী করছেন।

ক্রিজে একটা সময়ের পর ফাস্ট বোলারদের জন্য সত্যিই সাহায্য ছিল না। বুমরা, আনশুল কম্বোজ, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছেন। তৃতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দরের স্পিনকে হাতিয়ার করেও কিউয়ি ব্যাটারদের বিপাকে ফেলার চেষ্টা করেছেন শুভমান গিল। কিন্তু কাজের কাজ হয়নি।

India National Cricket Team Shubman Gill update.

ম্যাচ ড্র করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা নিজেদের জন্য নিজেরা কঠিন করে ফেলেছে ভারত। তবে ওয়েলিংটন টেস্টের পিচ নিয়েও সন্তুষ্ট নন অধিনায়ক শুভমান গিল। তিনি এই প্রসঙ্গে বলেছেন, “পিচ যদি বোলারদের আরেকটু বোলারদের সাহায্য করতো, তাহলে হয়তো ম্যাচের ফল ভিন্ন কিছু হতে পারত। আমার দলের ফাস্ট বোলাররা ক্লান্ত ছিলেন। ম্যাচে তারা প্রত্যেকেই প্রায় ৫০ ওভার করে বল করেছেন। তাছাড়া, হাতে সময়ও খুব কম। আগামীকাল ক্রাইস্টচার্চ পৌঁছনোর পর মাত্র তিন দিনের মধ্যেই পরবর্তী ম্যাচ রয়েছে। তাই আমরা আমাদের সব বোলারদের সতেজ রাখতে চেয়েছিলাম। আর আমার মনে হয় না যে, বাড়তি ৫-১০ ওভার বল করালে খুব একটা লাভ হতো।”

আরও পড়ুন: থুতুর ব্যবহার হয়নি বলেই ড্র ওয়েলিংটন টেস্ট? ICC-র নিয়মের দিকে প্রশ্ন তুললেন অধিনায়ক গিল

গিলের এই মন্তব্য শোনার পর থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা দল নির্বাচনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। অনেকেই বলছেন পিচ যখন এমন তখন মহম্মদ সিরাজের মতো বোলারদের গুরুত্ব দলে অনেক বেড়ে যায়। দীর্ঘ সময় একই ছন্দে বোলিং করার বিষয়টি সিরাজের বিশেষ ক্ষমতা, যা তাকে বাকিদের চেয়ে আলাদা করে। তাহলে তাকে এই ম্যাচে খেলানো হলো না কেন! তবে কি টিম ম্যানেজমেন্ট পিচের চরিত্র অনুধাবন করতে গিয়ে ভুল করেছিলেন।

আরও পড়ুন: পাকিস্তানের কাছে হারলো ভারত! ম্যাচ হেরে সতীর্থদের ওপর দোষ চাপালেন অধিনায়ক তিলক ভার্মা

সিরাজ প্রসঙ্গেও অবশ্য মুখ খুলেছেন শুভমান গিল। তিনি ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে বলেছেন, “সিরাজ আমার খুব ভালো বন্ধু, তাই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি নেওয়া খুবই কঠিন ছিল। আমরা একসঙ্গে অনেক খেলেছি এবং আমি তাকে অনেক আগে থেকেই চিনি। টেস্ট শুরুর আগে আমি তার সঙ্গে কথা বলে তাকে বিষয়টি বুঝিয়ে বলেছিলাম, আর সে তা মেনেও নিয়েছে। দেখুন, প্রতিটি খেলোয়াড়ের কেরিয়ারেই এমন একটি সময় আসে যখন তারা তাদের সেরা ফর্মে থাকেন না; আমরা বর্তমান ফর্মের ওপর ভিত্তি করেই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” নিজের শেষ ৫ টেস্ট ম্যাচে ১১ উইকেট নিয়েছেন সিরাজ। কিন্তু সেই সবকটি ম্যাচই ছিল উপমহাদেশের উইকেটে। তাই বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন ওই পরিস্থিতিতে করা পারফরম্যান্স কি সত্যিই নিউজিল্যান্ডের মাটিতে তাকে একাদশের বাইরে রাখার যথার্থ কারণ হতে পারে!