যুব সাথীর টাকায় গুটকা-পান খাক! নিদান তৃণমূল নেতার, বিতর্কে তোলপাড় রাজ্য-রাজনীতি

Published on:

Published on:

TMC Leader Sparks Controversy Over Yuvasathi Prakalpa Allowance Remark
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’ (Yuvasathi Prakalpa) ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রকল্প নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে শোরগোল ফেলে দিলেন ময়নাগুড়ির এক তৃণমূল নেতা। যুব সাথীর টাকায় গুটকা-পান খাওয়ার নিদান দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

কেন যুবসাথী প্রকল্প (Yuvasathi Prakalpa) চালু করেছেন মমতা?

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্যের যুব সমাজকে আর্থিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করাই এই প্রকল্পের (Yuvasathi Prakalpa) লক্ষ্য। মহিলাদের জন্য আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রয়েছে। তাই এবার বিশেষভাবে বেকার যুবকদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

কিন্তু এই প্রকল্প (Yuvasathi Prakalpa) ঘোষণা হওয়ার পরই এক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন ময়নাগুড়ি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সেন। যুব সমাজকে বার্তা দিতে গিয়ে তিনি বলেন, যুব সাথী প্রকল্পের টাকায় কেউ চাইলে গুটকা বা পানও খেতে পারেন। তাঁর এই মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

রাজনৈতিক মহলে বিশ্বজিৎ সেনের এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, যে প্রকল্প (Yuvasathi Prakalpa)বেকার যুবকদের সহায়তার জন্য তৈরি, সেই প্রকল্পের টাকা নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।

TMC Leader Sparks Controversy Over Yuvasathi Prakalpa Allowance Remark

আরও পড়ুনঃ তিন দফার পরিকল্পনা! বাংলায় কবে ভোট? ২ মার্চ হতে পারে দিনক্ষণ ঘোষণা

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই নতুন করে প্রশ্ন উঠেছে যুব সমাজের জন্য ঘোষিত প্রকল্প (Yuvasathi Prakalpa) নিয়ে নেতাদের দায়িত্বশীল ভূমিকা কোথায়? যদিও তৃণমূল নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।