তিন দফার পরিকল্পনা! বাংলায় কবে ভোট? ২ মার্চ হতে পারে দিনক্ষণ ঘোষণা

Published on:

Published on:

West Bengal Election Likely to Be Held in Three Phases
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের (West Bengal Election) প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ হলেই ভোট ঘোষণার দিনক্ষণ জানিয়ে দিতে পারে নির্বাচন কমিশন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই ভোটের সম্ভাব্য দিনক্ষণ ও দফা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

রাজ্যে ভোট (West Bengal Election) ঘোষণার দিন নিয়ে নতুন জল্পনা

সূত্রের খবর, আগামী ২ মার্চ বাংলার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে এবং এবার তিন দফায় ভোট (West Bengal Election) করানোর পরিকল্পনা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, উত্তরবঙ্গের ৮ জেলায় এক দফায় ভোট হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে দুই দফায় নির্বাচন করার ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদিয়া, এই জেলাগুলিতে একসঙ্গে ভোট হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও জানা যাচ্ছে, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আরেক দফায় ভোট (West Bengal Election) নেওয়া হতে পারে। কমিশন সূত্রে খবর, অশান্তি প্রবণ কয়েকটি জেলার উপর বিশেষ নজর রাখা হচ্ছে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।

এর আগে রাজ্য নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের কাছে ভোটের (West Bengal Election)‌দফা কমানোর জন্য আবেদন জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত কত দফায় ভোট হবে, তা পুরোপুরি নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর।‌বিশেষজ্ঞদের মতে, ভোটের দফা নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতা। কোথায় কত বাহিনী মোতায়েন করা যাবে, স্পর্শকাতর বুথের সংখ্যা কত, এই সমস্ত বিষয়ের উপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

West Bengal Election Likely to Be Held in Three Phases

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে বড় বদল! একসঙ্গে ৩ ধরনের পরীক্ষা, জানুন নতুন নিয়ম

শান্তিপূর্ণ ভোট (West Bengal Election) পরিচালনার জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত জরুরি। যদি প্রয়োজনীয় সংখ্যক বাহিনী পাওয়া যায়, তবেই ভোটের দফা কমানো সম্ভব হবে। এই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার শীঘ্রই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। সেখান থেকে সবুজ সংকেত মিললেই ভোটের দফা চূড়ান্ত করা হবে বলে জানা গিয়েছে।