বাংলাহান্ট ডেস্ক : যতই জলের পোকা বলে নিন্দুকরা বদনাম করুক না কেন, চিংড়ির স্বাদের সঙ্গে কোনও কিছুর তুলনাই হয় না। পেঁয়াজ রসুন দিয়ে ঝাল হোক বা মিষ্টি মিষ্টি মালাইকারি (Recipe), চিংড়ি পাতে পড়লে একথালা ভাত সাবাড় হয়ে যায় নিমেষেই। চিংড়ি এমনিতে তো একাই একশো, আবার অন্য পদের সঙ্গে চিংড়ির যুগলবন্দিও দারুণ জমে।
ঢাকাই ভুনা চিংড়ির সহজ রেসিপি (Recipe)
যারা ঝাল ঝাল, মশলাদার খাবার পছন্দ করেন তাদের জন্য চিংড়ির নানান পদ রয়েছে। তবে চটজলদি কম উপকরণে সুস্বাদু পদ রাঁধতে চাইলে ট্রাই করে দেখতেই পারেন ঢাকাই চিংড়ি ভুনা। কী কী উপকরণ লাগবে, কীভাবে রাঁধবেন রইল সমস্ত তথ্য-

ঢাকাই ভুনা চিংড়ির উপকরণ:
চিংড়ি- ১৫০-২০০ গ্রাম
পেঁয়াজ কুচি- ১ কাপ
আদা বাটা- আধ চামচ
কাঁচা লঙ্কা- ২-৩ টি
টমেটো- ১ টি
জিরে গুঁড়ো- আধ চা চামচ
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
ধনে পাতা কুচি- ৩ টেবিল চামচ
তেল
নুন
আরও পড়ুন : একসঙ্গে নদী আবার জঙ্গল, তাও কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে! ঘুরে আসুন দোলের ছুটিতে
ঢাকাই ভুনা চিংড়ির প্রণালী: প্রথমে চিংড়ির মাথা এবং খোসা ফেলে ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলি (Recipe) ভেজে তুলে রাখতে হবে। ওই তেলেই পেঁয়াজ কুচি আর লঙ্কা দিতে হবে। ভাজা ভাজা হলে দিয়ে দিতে হবে আদা বাটা, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো আর নুন।
আরও পড়ুন : দ্বিতীয় বিয়ে মামলায় আপাতত স্বস্তি, তবে… হিরণকে কী নির্দেশ দিল হাইকোর্ট?
ভালো করে মশলা কষিয়ে দিতে হবে টমেটো কুচি। দরকার মতো অল্প করে জল দিয়ে ভালো করে মশলা কষাতে হবে। তেল ছেড়ে এলে দিয়ে দিতে হবে ভাজা চিংড়িগুলি। গ্যাসের আঁচ মাঝারি করে দিয়ে ঢাকনা দিয়ে ৪-৫ মিনিট রান্না করতে হবে। সবশেষে ধনে পাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঢাকাই ভুনা চিংড়ি।













