বাংলাহান্ট ডেস্ক : দ্বিতীয় বিয়ে সংক্রান্ত মামলায় বড়সড় স্বস্তি পেলেন তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। দ্বিতীয় বিয়ের মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মঞ্জুর হয়েছে তাঁর আবেদন।
বড় অভিযোগ ওঠে হিরণের (Hiran Chatterjee) বিরুদ্ধে
হিরণের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসতেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, প্রথম বিয়ে বর্তমান থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেন হিরণ। তাঁর অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা।

আগাম জামিনের আবেদন: সে সময় কলকাতার বাইরে ছিলেন হিরণ। তবে শহরে ফিরেই প্রথমে আগাম জামিনের আবেদন করেন তিনি কলকাতা হাইকোর্টে। ৪ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। গত ২৮ জানুয়ারি বিধায়কের আইনজীবী দ্রুত শুনানির আবেদন করেন। বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, তাঁর মক্কেল একজন বিধায়ক। আগাম জামিনের জন্য দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করা হোক।
আরও পড়ুন : উপোস থেকে পালন করুন শিবরাত্রির ব্রত, কখন শুরু পবিত্র তিথি? কখনই বা ঢালবেন জল?
কী বলল আদালত: অবশেষে মঞ্জুর হল তাঁর আবেদন। তবে বিচারপতি হিরণকে (Hiran Chatterjee) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে। এছাড়াও প্রত্যেক ১৫ দিন অন্তর একবার করে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে তাঁকে।
আরও পড়ুন : একসঙ্গে নদী আবার জঙ্গল, তাও কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে! ঘুরে আসুন দোলের ছুটিতে
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৪ এবং ৪৯৮ এ ধারায় মামলা রুজু হয় হিরণের বিরুদ্ধে। ৪৯৪ ধারা অনুযায়ী, স্বামী অথবা স্ত্রী জীবিত থাকাকালীন কেউ আবার বিয়ে করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। এতে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা দুই হতে পারে। অন্যদিকে ৪৯৮ এ ধারা বিবাহিত মহিলার উপরে নির্যাতন এবং গার্হস্থ্য হিংসা সংক্রান্ত।

















