বাংলাহান্ট ডেস্ক : শুরু হতে চলেছে ফাল্গুন মাস। আর মাসের শুরুতেই রয়েছে মহাশিবরাত্রি (Shivratri)। হিন্দু শাস্ত্র মতে, সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রির ব্রত। বিশ্বাস করা হয়, এই ব্রত পালন করলে পুণ্য হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মহাশিবরাত্রি।
শিবরাত্রি (Shivratri) পালনে কী উপকার মেলে?
শাস্ত্র মতে, এদিনই বিবাহবন্ধনে বাঁধা পড়েছিলেন মহাদেব এবং দেবী পার্বতী। অর্থাৎ পুরুষ শক্তি এবং আদি শক্তির মিলন তিথি হল মহাশিবরাত্রি। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনের মাহাত্ম্য অনেক। মনে করা হয়, শিবরাত্রি পালনে, মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনা করলে দূর হয় অজ্ঞতা। মনের সমস্ত বাসনা পূর্ণ হয় এই ব্রত পালন করলে।

কীভাবে পালন করতে হয় ব্রত: মহাশিবরাত্রি ব্রতের নিয়ম অনুযায়ী, আগের দিন নিরামিষ খাবার খেতে হয়। আর শিবরাত্রির দিন উপোস থেকে চার প্রহরে চার বার শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ দই, ঘি এবং মধু সহযোগে স্নান করাতে হবে। তারপর বেলপাতা, ধুতরো, আকন্দ ফুল, নীলকণ্ঠ, বেল এবং অন্যান্য ফল দিয়ে ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র পাঠে মহাদেবের অভিষেক করতে হবে। আর পরের দিন পারণ এবং অতিথি ভোজন করিয়ে শিবরাত্রির ব্রত সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন : অথৈ জলে চিংড়িঘাটা মেট্রোর কাজ, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য
কখন শুরু শিবরাত্রির তিথি: কিন্তু কখন শুরু হবে পবিত্র শিবরাত্রির (Shivratri) তিথি? জল ঢালার সঠিক সময়ই বা কখন? বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, চতুর্দশী তিথি আরম্ভ ২ ফাল্গুন রবিবার (১৫ ফেব্রুয়ারি রবিবার) বিকেল ৫ টা ৬ মিনিটে। চতুর্দশী তিথি শেষ হচ্ছে ৩ ফাল্গুন সোমবার (১৬ ফেব্রুয়ারি সোমবার) বিকেল ৫ টা ৩৫ এ।
আরও পড়ুন : বন্দে ভারত স্লিপার চালু হতেই বন্ধ দুটি রুটের বন্দে ভারত এক্সপ্রেস, বড় ঘোষণা রেলের
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, চতুর্দশী তিথি আরম্ভ ২ ফাল্গুন রবিবার (১৫ ফেব্রুয়ারি রবিবার) বিকেল ৪ টে ৪৮ মিনিটে। চতুর্দশী তিথি শেষ হচ্ছে ৩ ফাল্গুন সোমবার (১৬ ফেব্রুয়ারি সোমবার) বিকেল ৫ টা ৩২ মিনিটে।












