বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছে বন্দে ভারত (Vande Bharat Express)। বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কার সংস্করণের পর নতুন স্লিপার সংস্করণও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু একই সঙ্গে দুটি রুটে বন্ধ হয়ে গেল দুটি বন্দে ভারত ট্রেন। নতুন বন্দে ভারত চালুর সঙ্গে সঙ্গে এই দুটি ট্রেন বন্ধের খবরও দেওয়া হয়েছে রেলের তরফে।
চালু হচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)
রেলের তরফে জানানো হয়েছে, নতুন বন্দে ভারত ট্রেনটি ছুটবে রাজস্থান এবং গুজরাটের মধ্যে। উদয়পুর-আসারওয়া রুটে চালু হচ্ছে ট্রেনটি। এতে যাত্রীরা যেমন প্রিমিয়াম ট্রেন সফরের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, তেমনই দুই রাজ্যের মধ্যে আর্থসামাজিক যোগাযোগও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু অন্যদিকে দুটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলতি সপ্তাহ থেকে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বন্ধ হচ্ছে দুটি বন্দে ভারত: উদয়পুর সিটি-আগ্রা ক্যান্টনমেন্ট এবং উদয়পুর সিটি-জয়পুর রুটে চলাচল করত ট্রেন দুটি। তবে এবার রেলের তরফে জানানো হয়েছে, ২০৯৮১/৮২ (উদয়পুর সিটি-আগ্রা ক্যান্টনমেন্ট-উদয়পুর সিটি) আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এবং ২০৯৭৯/৮০ (উদয়পুর সিটি-জয়পুর-উদয়পুর সিটি) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ১৪ ফেব্রুয়ারি থেকে আর চলবে না।
আরও পড়ুন : মাত্র ১৬ বছরেই সাফল্যের শীর্ষে, ৩ টি লাক্সারি ব্যাগ কিনলেন ‘লাজু’ সাইনা, দাম কত জানেন?
কখন চলবে নতুন ট্রেন: অন্যদিকে নতুন ২৬৯৬৩ উদয়পুর সিটি-আসারওয়া বন্দে ভারত এক্সপ্রেসটি শুধুমাত্র মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয়দিনই চলবে। উদয়পুর শহর থেকে সকাল ৬ টা ১০ এ ছাড়বে ট্রেনটি। আসারওয়া পৌঁছাবে সকাল ১০ টা ২৫ এ।
আরও পড়ুন : অথৈ জলে চিংড়িঘাটা মেট্রোর কাজ, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য
আবার ট্রেন নম্বর ২৬৯৬৪ আসারওয়া-উদয়পুর সিটি বন্দে ভারত এক্সপ্রেস আসারওয়া থেকে ছাড়বে বিকেল ৫ টা ৪৫ এ আর উদয়পুর শহরে পৌঁছাবে রাত ১০ টায়। সর্বোচ্চ ১৬০ কিমি গতিতে ছুটবে ট্রেনটি। রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, জাওয়ার, দুঙ্গারপুর এবং হিম্মতনগরে থামবে ট্রেনটি।












