মাত্র ১৬ বছরেই সাফল্যের শীর্ষে, ৩ টি লাক্সারি ব্যাগ কিনলেন ‘লাজু’ সাইনা, দাম কত জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের কাছে এখন তিনি ‘লাজু’ নামেই বেশি পরিচিত। সাইনা চট্টোপাধ্যায় (Saina Chatterjee) এখন টেলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ। অথচ ঝুলিতে মাত্র দুটি সিরিয়াল তাঁর। কিন্তু মাত্র দুটি ধারাবাহিকেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। আর সেই জনপ্রিয়তায় ভর করেই এবার নিজেকে দারুণ উপহার দিলেন সাইনা।

লাক্সারি ব্যাগ কিনলেন সাইনা (Saina Chatterjee)

তিন তিনটি লাক্সারি ব্যাগ নিজেকে উপহার দিয়েছেন সাইনা। সোশ্যাল মিডিয়ায় ব্যাগ আনবক্সিং এর ভিডিও শেয়ার করেছেন তিনি। Yves Saint Laurent ব্র্যান্ডের একটি লাল রঙের লেদারের ব্যাগ কিনেছেন সাইনা। এর দাম প্রায় লাখ খানেক। এছাড়াও Gucci ব্র্যান্ডের একটি ক্রস বডি ব্যাগ কিনেছেন তিনি, যার দামও প্রায় লাখ টাকা ছুঁইছুঁই।

Saina chatterjee bought 3 luxury bags

দাম কত ব্যাগের: এখানেই শেষ নয়। Coach এর একটি ব্যাগও কিনেছেন সাইনা, যার দাম প্রায় ৩০ হাজার। বর্তমানে ‘কনে দেখা আলো’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। বাবার আশীর্বাদ সঙ্গে নিয়ে তিনি যে ভালোই আয় করছেন তা তাঁর এই ভিডিও থেকেই স্পষ্ট।

আরও পড়ুন : ব্লু লাইন নয়, এবার মেট্রো থমকে সেন্ট্রাল পার্ক স্টেশনে, ইস্ট-ওয়েস্ট লাইনে চরমে দুর্ভোগ

শুটিং সামলেই পড়াশোনা: এই মুহূর্তে ক্লাস টেনে পড়েন সাইনা। তবে একদিকে শুটিংয়ের চাপ, অন্যদিকে পড়াশোনা, সব মিলিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন পর্দার লাজবন্তী। তাই মেয়ের জন্য হোমস্কুলিং এর সিদ্ধান্ত নিয়েছেন সংযুক্তা। IGCSEs বোর্ডে পড়াশোনা করছেন সাইনা (Saina Chatterjee)। পড়াশোনার ভালোই চাপ রয়েছে তাঁর।

আরও পড়ুন : সলমন-রোহিতের পর এবার রণবীর, কোটি কোটি টাকা দাবি, প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা

এদিকে ১৪ ঘন্টা শুটিং করতে হয় সাইনাকে। এর মাঝে পড়াশোনার ক্ষতি যাতে না হয় তাই মেয়ের ইচ্ছাতেই তাঁকে হোমস্কুলিং এর ব্যবস্থা করে দিয়েছেন সংযুক্তা। সঙ্গে বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে অভিনয়ও চুটিয়ে করছেন সাইনা।