সলমন-রোহিতের পর এবার রণবীর, কোটি কোটি টাকা দাবি, প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে একের পর এক রোমহর্ষক কাণ্ড লেগেই রয়েছে। কিছুদিন আগেই পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চলেছে। আর এবার প্রাণনাশের হুমকি পেলেন রণবীর সিং (Ranveer Singh)। জানা গিয়েছে, কোটি কোটি টাকা দাবি করে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠানো হয়েছে তাঁকে। প্রেরক লরেন্স বিষ্ণোই বলেও দাবি করা হয়েছে।

প্রাণনাশের হুমকি রণবীরকে (Ranveer Singh)

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরে লাগাতার হুমকি পেয়ে চলেছেন রণবীর। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নাকি অভিনেতার ফোনে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন। আর এবার সরাসরি একটি ভয়েস মেসেজ এসেছে রণবীরের কাছে। সেখানে নাকি হুমকি দিয়ে তাঁকে বলা হয়েছে, কোটি কোটি টাকা না দিলে খুন হতে হবে তাঁকে।

Ranveer Singh got death threat

বসেছে কড়া প্রহরা: জানা গিয়েছে, ইতিমধ্যেই মুম্বই পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রণবীরের (Ranveer Singh) তরফে। দ্রুত পদক্ষেপও গ্রহণ করেছে পুলিশ। অভিনেতার বাড়ির সামনে বসেছে কড়া পুলিশি প্রহরা। ভয়েস নোটের কণ্ঠস্বর খতিয়ে দেখার জন্য ফরেনসিক টিমের সাহায্যও নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ব্লু লাইন নয়, এবার মেট্রো থমকে সেন্ট্রাল পার্ক স্টেশনে, ইস্ট-ওয়েস্ট লাইনে চরমে দুর্ভোগ

আতঙ্ক ছড়িয়েছে বলিউডে: কিছুদিন আগে রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বলিউডে। পরিচালককে হত্যার উদ্দেশ্য নিয়েই তাঁর বাড়ির সামনে গুলি চালানো হয়েছিল, এমনটাই জানায় পুলিশ। ইতিমধ্যে তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনাতেও জড়িয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের নাম।

আরও পড়ুন : আবাস যোজনায় বাড়ি দেওয়ার নাম করে ‘কাটমানি’র দাবি? কাঠগড়ায় তৃণমূলের জেলা সভাপতি

এবার রণবীর হুমকি মেসেজ পাওয়ায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। মুম্বই পুলিশের সাইবার সেলের তরফে ওই হোয়াটসঅ্যাপ নম্বরের আইপি অ্যাড্রেস এবং লোকেশন ট্র্যাক করার চেষ্টা চলছে বলে খবর।