বাংলা হান্ট ডেস্ক:তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে মোটা টাকা দাবির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) পাঁশকুড়ায়। এই এলাকায় আবাস যোজনাতে বাড়ি পাইয়ে দেওয়ার নামে একাধিক সংখ্যালঘু পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করার অভিযোগ উঠেছে তৃণমূল(TMC) জেলা সভাপতির বিরুদ্ধে।
আবাস যোজনাতে মোটা অংকের টাকা দাবি পূর্ব মেদিনীপুরে (Purba Midnapore)
পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামে বহু সংখ্যালঘু পরিবার বসবাস করেন। অনেকেই তাদের মধ্যে ভাঙাচোরা মাটির বাড়িতে থাকেন। অনেকেই সরকারি আবাস প্রকল্পে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সার্ভেও হয়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকায় দেখা যায় তাদের নাম নেই।
সেখানকার বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন যে পাঁশকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় এবং স্থানীয় আরেক তৃণমূল নেতা, এই দুই জন আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার জন্য টাকা দাবি করেছেন এবং তাঁদের দাবি মতো, টাকা না দিতে পারায় তালিকা থেকে নাম বাদ গেছে বহু পরিবারের। এই পরিবার গুলিকে কাঁচা বাড়িতে বসবাস করতে হচ্ছে প্রসেস লিস্টে নাম ওঠার পরও।
আরও পড়ুন:কম দামে পাওয়া এই মাছ খেলে শরীরে কী হয়? বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ জানুন
তৃণমূল নেতৃত্ব পুরো অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি এই অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে কটাক্ষ করেছে। জপ্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:দু দিনের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন ডুয়ার্সের প্যারেন গ্রাম থেকে

আবাস যোজনার ক্ষেত্রে প্রথমে সার্ভে হয়। তারপর ফাইনাল লিস্ট তৈরি হয়। অভিযোগ উঠেছে যেখানে সার্ভে হয়ে যাওয়ার পর প্রসেসিং লিস্টে নাম উঠেছিল, সেখান থেকে কী ভাবে নাম বাদ গেছে। এ নিয়ে পাঁশকুড়াতে চাপান উতোর শুরু হয়েছে। ভোটের আগে এরকম অভিযোগ স্বভাবতই শাসকদলকে অস্বস্তিতে ফেলবে। তবে প্রশাসন এ ব্যাপারে কি পদক্ষেপ নেয়, সেদিকে এখন পাখির চোখ সকলেরই।












