দু দিনের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন ডুয়ার্সের প্যারেন গ্রাম থেকে

Published on:

Published on:

Travel take a tour of Dooars Paren village where every corner is like a picture
Follow

বাংলা হান্ট ডেস্ক: ঘুরতে যেতেও ভালোবাসা না এমন মানুষ আপনি খুব কম পাবেন (Travel)। কিন্তু ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসবে উত্তরবঙ্গের কথা। আর উত্তরবঙ্গ বললে দার্জিলিং এর কথা হয়তো ভাববেন। কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি জায়গা যেখানে গেলে আপনি নিস্তব্দ গ্রাম্য জীবন উপভোগ করতে পারবেন। এই জায়গাটি আর কোথাও নয়। জায়গাটা হল ডুয়ার্সের প্যারেন গ্রাম।

ডুয়ার্সে ঘুরুন প্যারেন গ্রাম, যেখানে প্রতিটি কোণা ছবির মতো (Travel)

এখানে ঘুরতে আসলে পরে আপনি শহরের কোলাহল থেকে দূরে থাকতে পারবেন। পাশাপাশি উপভোগ করতে পারবেন গ্রাম্য জীবনের জীবনযাত্রা। তাছাড়া এটি ইন্দো ভুটান সীমান্তের কাছে অবস্থিত। পাশাপাশি এখানে আসলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।

Travel take a tour of Dooars Paren village where every corner is like a pictureআরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! একগুচ্ছ ট্রেনে কোচ বাড়াল দক্ষিণ-পূর্ব রেল, এবার সহজেই মিলবে কনফার্ম টিকিট

এখানে দেখার জন্য রয়েছে চারিপাশে পাহাড়ি নদী ও ছোট ঝর্ণা। পাশাপাশি রয়েছে চারিদিকে পাহাড় ও বনভূমি। এবং কাছাকাছি গ্রাম ও পাহাড়ি ভ্যালি এই জায়গাটিকে এক আলাদা মাত্রা এনে দিয়েছে।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

কলকাতা থেকে প্যারেনের দূরত্ব প্রায় ৬৫৫ কিলোমিটার। ট্রেনে করে যেতে প্যারেন। নিকটতম রেলস্টেশন মালবাজার। কলকাতা থেকে মালবাজার পর্যন্ত একাধিক ট্রেন রয়েছে। অথবা সড়ক পথেও যাওয়া যায়। মালবাজার থেকে প্রথমে চালসা পৌঁছাতে হবে। সেখান থেকে শেয়ার বা রিজার্ভ জিপে প্যারেন যাওয়া যায়। পাহাড়ি রাস্তা হলেও যাত্রাপথ খুবই মনোরম।

এখানে থাকার জন্য বিলাসবহুল হোটেল নেই। তবে হোমস্টে ও ছোট লজ পাওয়া যায়, যেখানে স্থানীয় আতিথেয়তায় থাকার সুযোগ মেলে। আগে থেকে বুকিং করা ভালো, বিশেষ করে ছুটির মরশুমে। সারা বছরই প্যারেন যাওয়া যায়। তবে বর্ষায় সবুজের আলাদা রূপ দেখতে পাবেন (Travel)।