কম দামে পাওয়া এই মাছ খেলে শরীরে কী হয়? বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ জানুন

Published on:

Published on:

Corica Fish you will understand what low-priced cuttlefish does to the body
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। সে বড় মাছ হোক অথবা ছোট মাছ সকল ধরনের মাছ বাঙালীদের কাছে প্রিয়। তবে বাজারে গেলে আপনি কাচকি মাছ (Corica Fish) দেখতে পাবেন। তবে এই মাছের সম্পর্কে অনেকেই জানেন না। তাছাড়া এই মাছগুলো অন্যান্য মাছের তুলনায় দামেও কম হয়। কিন্তু দামে কম হলেও এই মাছ পুষ্টগুণে ভরপুর। আজকে প্রতিবেদনের রইল এই মাছ খেলে পরে আপনার শরীরে কি কি উপকার পাবেন।

একবার খেলে বুঝবেন, কম দামের কাচকি মাছ শরীরে কী করে (Corica Fish)

কাচকি মাছ (Corica Fish) আসলে ছোট মাছ। এই মাছগুলো ধুতে বেশ কিছুটা সময় লাগে। তবে কাটাকাটির ক্ষেত্রে তেমন বেগ পেতে হয় না। তবে এই মাছ ছোট হয় বলে অনেকেই এই মাছ কিনতে চায় না। তবে আপনি জানলে অবাক হবেন, ১০০ গ্রাম কাচকি মাছে ১২.৭ গ্রাম প্রোটিন থাকে। ৩.৬ গ্রাম থাকে চর্বি থাকে। আর ৪৭৬ মিলিগ্রাম ক্যালসিয়াম, ২.৮ মিলিগ্রাম আয়রন থাকে।

 Corica Fish you will understand what low-priced cuttlefish does to the body

আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! একগুচ্ছ ট্রেনে কোচ বাড়াল দক্ষিণ-পূর্ব রেল, এবার সহজেই মিলবে কনফার্ম টিকিট

এছাড়াও এই মাছ খেলে শরীরে প্রোটিন এবং এনার্জি দুটোই পাওয়া যায়। তাই এই মাছ অত্যন্ত ভালো বলে মনে করা হয়। তবে একটা কথা মনে রাখা দরকার। এই মাছ খাওয়ার সময়ে কাঁটা-সহ এবং চিবিয়ে, তাতেই এই মাছের সবটুকু গুণ শরীরে যায়।

পাশাপাশি কাঁটা বেছে ফেলে দিলে কোনও লাভ হবে না। এবার দেখা যাক, এই মাছে কী কী গুণ রয়েছে এবং কাদের এই মাছ বেশি করে খাওয়া উচিত। এই মাছ থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়া যায়। ফলে হাড় মজবুত করতে এই মাছ খুবই কাজে লাগে। কাচকি মাছের অসম্পৃক্ত চর্বি আপনার শরীরকে রক্ষা করতে পারে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ-সহ বিভিন্ন জটিল এবং ঝুঁকিপূর্ণ রোগ থেকে।

কাজেই কাচকি মাছ নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত। তবে এই মাছ বেশি করে খাওয়ানো উচিত শিশুদের। বিশেষজ্ঞরা বলেন, শিশুদের জন্য প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন বি-৩ এবং ভিটামিন ডি যুক্ত এই মাছ খুবই উপকারী। এছাড়াও কাচকি মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে যা রাতকানার মতো সমস্যা কমাতে সাহায্য করে (Corica Fish)।