বাংলাহান্ট ডেস্ক : অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) জন্মদিনে বড় খবর। বনগাঁ কাণ্ডের সমস্ত মামলা থেকে জামিন পেলেন তনয় শাস্ত্রী। তাঁর সঙ্গে অপর দুই অভিযুক্তও জামিন পেয়েছেন বলে খবর। বনগাঁয় একটি অনুষ্ঠানে মিমিকে অপমান করার অভিযোগ উঠেছিল তনয়ের বিরুদ্ধে। এফআইআর দায়ের করেছিলেন মিমি। পরবর্তীতে এই মামলায় শ্লীলতাহানির ধারাও যোগ হয় বলে খবর। অবশেষে সমস্ত মামলা থেকে জামিন পেলেন তনয়।
মিমির (Mimi Chakraborty) জন্মদিনে জামিন পেলেন তনয় শাস্ত্রী
জানা যাচ্ছে, বিচারকের নির্দেশ মতোই বুধবার বনগাঁ আদালতে হাজির করানো হয় তনয় শাস্ত্রী এবং অপর দুই অভিযুক্তকে। এদিন বিচারকের কাছে আবারও জামিনের আবেদন করেন অভিযুক্তদের আইনজীবী। এদিন বিচারক সেই আবেদন মঞ্জুর করেন বলে খবর।

কী হয় এদিন আদালতে: জানা যাচ্ছে, এদিনও প্রশাসনের তরফে তনয় সহ অন্য অভিযুক্তদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় প্রশাসন। অভিযুক্ত তিনজনের কড়া শাস্তির দাবিও করেন মিমির আইনজীবী। কিন্তু জামিন আটকানো যায়নি। জানা যাচ্ছে, বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালেই বাড়ি ফিরবেন তনয়।
আরও পড়ুন : দ্বিতীয় বিয়ে মামলায় আপাতত স্বস্তি, তবে… হিরণকে কী নির্দেশ দিল হাইকোর্ট?
কী ঘটেছিল ঘটনাটি: প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি বনগাঁ পৌরসভার নয়া গোপালগঞ্জ যুবক সংঘের একটি সাংষ্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলেন মিমি (Mimi Chakraborty)। সেখানেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে ক্লাবের কর্মকর্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। মাঝপথে গান থামিয়ে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয় মিমিকে।
আরও পড়ুন : ঢাকাই স্টাইলে কষিয়ে রাঁধুন চিংড়ি ভুনা, গরম ভাতের সঙ্গে জমে যাবে
যোগ হল নতুন ধারা: এই ঘটনার পরেই তনয় শাস্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মিমি। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তনয়কে। প্রথমে তনয়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন মিমি। পুলিশ তাঁকে গ্রেফতার করতে গেলে অসহযোগিতার অভিযোগ ওঠে তনয় এবং তাঁর সহকারীদের বিরুদ্ধে। সেই অভিযোগেই গ্রেফতার করা হয় তাঁকে। তবে এদিন তনয়ের জামিনের খবরেও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি মিমি।













