বাংলা হান্ট ডেস্ক: নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ! রাতারাতি রোড বদল বনগাঁ লোকালের। চলতি সপ্তাহে দুদিন রাত ও ভরে দুটি ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে না (Indian Railways)। এর ফলে সমস্যার সম্মুখীন হবেন নিত্যযাত্রীরা। জানা যায় অফ বনগাঁ লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে। পাশাপাশি ডাউন টোয়েন্টি আসবে দমদম ক্যান্টনমেন্ট থেকে। আর এমনটাই বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল।
বনগাঁ লোকালের রুট বদল, শিয়ালদহ স্টেশনে চাপে যাত্রীরা (Indian Railways)
সূত্রের খবর, পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে শিয়ালদহ ডিভিশনে কাজের জন্য এই পরিবর্তন করা হয়েছে। যার কারণবশত, লোকো-১ লাইনে ২ দিনের জন্য পাওয়া ব্লক নেওয়া প্রয়োজন।এর ফলে আগামীকাল, বৃহস্পতিবার ও শুক্রবার সংক্ষিপ্ত করা হয়েছে দুটি বনগাঁ লোকালে যাত্রী (Indian Railways)।

আরও পড়ুন: আপনিও কি দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখেন? জানুন এর ফলে শরীরের কী প্রভাব পড়ে
এছাড়াও একটি ট্রেন শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার, আরেকটি বনগাঁ থেকে শিয়ালদহ আসার। শনিবার থেকে ফের স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা। পাশাপাশি শিয়ালদহ-বনগাঁ রুটে দিনভর ট্রেন চলে। কোনটা আপ, তো আবার কোনটা ডাউন।
এই বিষয়ে রেল জানিয়েছে, রাত ৯টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে একটি গ্য়ালোপিল লোকাল ছাড়ে। বৃহস্পতিবার ও শুক্রবার সেই ট্রেনটি দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসবে। পরেরদিন অর্থাত্ শুক্রবার শিয়ালদহ থেকে নয়, ভোরে ৪ টে বেজে ৫৫ মিনিটের বনগাঁ লোকালটি ছাড়বে দমদম ক্যান্টনমেন্ট থেকে।
অপরদিকে দূরপাল্লা ট্রেনে রাতের দিকে যাঁরা হাওড়া পৌঁছন, তাঁরা আবার শিয়ালদহে এসে ভোরে ৪ টে বেজে ৫৫ মিনিটের বনগাঁ লোকালটি ধরেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ওই ট্রেন ধরতে পারবেন না তাঁরা। সেক্ষেত্রে শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার পরের ট্রেনটি ছাড়ছে আরও ১ ঘণ্টা পর, ৫টা বেজে ৫৫ মিনিটে। রাতে ট্রেনে শিয়ালদহ আসার ট্রেনে যাত্রীরা অবশ্য় দমদম ক্যান্টমেন্টে নেমে অন্য ট্রেনে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন (Indian Railways)।

















