আপনিও কি দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখেন? জানুন এর ফলে শরীরের কী প্রভাব পড়ে

Published on:

Published on:

Health ddo not hold urine for a long time know the advice of doctors
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনারও কি প্রস্রাব চেপে রাখার অভ্যেস রয়েছে। তাহলে এখনই সাবধান হয়ে যান। কারণ এই প্রস্রাব চেপে রাখার ফলে নানান রকমের রোগের সৃষ্টি হয়। আজকের প্রতিবেদনে রইল এক ঘণ্টার বেশি প্রস্রাব চেপে রাখলে শরীরে কি কি ক্ষতি হয় সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Health)।

দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখবেন না! ডাক্তারদের পরামর্শ জানুন (Health)

বহু সময় দেখা যায় ব্যস্ততার মাঝে বা দীর্ঘ ভ্রমণ করতে গিয়ে অপরিষ্কার বাথরুম থাকার ফলে আপনি প্রস্রাব করতে পারেননি। অগত্যা কিছুক্ষণ আপনাকে চেপে রাখতে হয়েছে। অথবা অনেক সময় কাজের জন্য প্রস্রাব চেপে রাখা হয়। কিন্তু চিকিৎসকদের মতে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক (Health)।

Health ddo not hold urine for a long time know the advice of doctors

আরও পড়ুন: কলকাতায় পর পর অগ্নিকাণ্ড! আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ের পাঁচতলায় বিধ্বংসী আগুন

বলা ভাল, পোসটা পা আটকে রাখলে শরীরে নানান ধরনের ক্ষতি হয়। তার মধ্যে প্রথমত, এক ঘন্টার বেশি ধরে প্রস্তাব চেপে রাখলে মূত্রথলিতে চাপ সৃষ্টি হয়। এর ফলে তলপেটে বা মূত্রথলির আশেপাশে আপনি সামান্য অসস্তি বা ব্যথা অনুভব করতে পারেন। এই বিষয়ে চিকিৎসকদের মতামত অনুযায়ী, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ মূত্রথলিতে সাধারনত ৩৫০ মিলি থেকে ৫০০ মিলি অর্থাৎ দু কাপ পর্যন্ত প্রস্রাব জমা করতে পারে। জরুরী পরিস্থিতিতে এক ঘন্টা চেপে রাখলে, তাৎক্ষণিক কোন বিপদ হয় না। কিন্তু এটি অভ্যাসে পরিণত করা একেবারেই উচিত নয়।

এক ঘন্টার বেশি প্রস্রাব চেপে রাখলে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি মূত্রথলির ভেতরে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়তে থাকে। তাছাড়া দীর্ঘদিন এই অভ্যাস বজায় থাকলে মূত্রথলির বেশি দুর্বল হয়ে যায়। যার ফলে পরবর্তীকালে প্রস্রাব করার সময় সম্পূর্ণভাবে তা খালি হয় না। এর ফলে সংক্রমনের ঝুঁকি বেড়ে যায়।

তাছাড়া দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে কিডনির ওপরে চাপ সৃষ্টি হয়। এতে কিডনি স্বাস্থের ক্ষতি হয়। তাছাড়া প্রস্রাব ধরে রাখলে ইউরিনের মধ্যে থাকা খনিজ  পদার্থগুলো জমাট বেঁধে পাথর তৈরি করতে পারে (Health)।