কলকাতায় পর পর অগ্নিকাণ্ড! আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ের পাঁচতলায় বিধ্বংসী আগুন

Published on:

Published on:

Kolkata Alipore Treasury Building fire scares locals control after two hours of fighting
Follow

বাংলা হান্ট ডেস্ক: আনন্দপুরের অগ্নিকাণ্ডের রেশ এখনো কাটে নি। কিন্তু তারমধ্যে ফের আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কলকাতায় (Kolkata)। ঘটনাটি ঘটেছে আলিপুরে। সূত্রের খবর, মঙ্গলবার সকালে আগুন লাগে ট্রেজারি বিল্ডিংয়ে। জানা যায় ওই বহুতলের পাঁচতলাভবনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন।

আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে দুই ঘণ্টা ধরে লড়াই শেষে আগুন নিয়ন্ত্রণে (Kolkata)

দু’ঘণ্টার লড়াইয়ের পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এই ঘটনার পর পুলিশে তরফ থেকে জানানো হয়, সকাল ১০:৪০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে টোরেসের রুমে আগুন লেগেছিল। তবে এই ঘটনায় আহত কেউ হয়নি অথবা কারো প্রাণহানি হয়নি (Kolkata)।

Kolkata Alipore Treasury Building fire scares locals control after two hours of fighting

আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! একগুচ্ছ ট্রেনে কোচ বাড়াল দক্ষিণ-পূর্ব রেল, এবার সহজেই মিলবে কনফার্ম টিকিট

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের পাঁচতলায় ধোঁয়া দেখতে পান কয়েক জন । তার পরই আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেজারি বিল্ডিংয়ে। খবর দেওয়া হয় দমকলে। দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নেবানোর কাজ করে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খবর পাওয়া সঙ্গে সঙ্গে ঘটনার স্থলে পৌঁছয় দমকল বাহিনী। সাথে সাথে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে দমকল দ্রুত ঘটনাস্থলে না আসলে বড়োসড়ো বিপদ ঘটতে পারতো বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

কিন্তু কি কারনে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। এই বিষয়ে দমকল বাহিনী খতিয়ে দেখছে। যদিও কিছুদিন আগে কলকাতায় (Kolkata) পরপর বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটে। তার রেশ কাটতে না কাটতে ফের আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এখানে।