উঠল গুরুতর অভিযোগ! মমতার বিরুদ্ধে FIR দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ

Published on:

Published on:

Vishwa Hindu Parishad filed FIR against Mamata Banerjee.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বঙ্গে ২০২৬-এর বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। এমতাবস্থায়, দিন যত এগোচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য-রাজনীতি। শুধু তাই নয়, নির্বাচনের আবহে শাসক থেকে বিরোধী দল প্রত্যেকেই প্রচারের ময়দানে নিজেদের উজাড় করে দিচ্ছে। যার লক্ষ্য একটাই; মানুষের মন জয় করা। যদিও, এই পরিস্থিতিতেই এবার FIR দায়ের করা হল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিরুদ্ধে অভিযোগ দায়ের বিশ্ব হিন্দু পরিষদের:

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্ব হিন্দু পরিষদের তরফে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর পাশাপাশি, বিশ্ব হিন্দু পরিষদের তরফে দাবি করা হয়েছে যে, পুলিশ সরাসরি FIR নিতে চায়নি। সেই কারণে, ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে ঠিক কী কারণে বিশ্ব হিন্দু পরিষদ মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

Vishwa Hindu Parishad filed FIR against Mamata Banerjee.

মমতার বিরুদ্ধে FIR দায়ের: জানিয়ে রাখি যে, রাজ্যজুড়ে চলা SIR-এর প্রতিবাদে ধর্মতলায় টানা ৫ দিন ধরনা কর্মসূচিতে অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একাধিক নেতৃত্বকে ওই মঞ্চে দেখা যায়। ওই মঞ্চ থেকেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘আমাদের সরকার আছে বলেই আপনারা সবাই ভাল আছেন। যদি আমরা না থাকি, এক সেকেন্ড লাগবে… একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে একদম ১২ টা বাজিয়ে দেবে।’

আরও পড়ুন: ‘বাপ কা বেটি’, এই বিউটি ব্র্যান্ড কিনে ফেললেন মুকেশ-কন্যা ইশা আম্বানি

এদিকে, মমতার এহেন প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হতে থাকে। পাশাপাশি, খোদ মুখ্যমন্ত্রীর কাছ থেকে এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুরু হয় সমালোচনা এবং রাজনৈতিক তরজাও। নেটিজেনদের মধ্যে অনেকেই এই প্রতিক্রিয়াকে ‘বিভ্রান্তিকর’, ‘অনভিপ্রেত’ এবং ‘সাম্প্রদায়িক উস্কানিমূলক’ হিসেবে বিবেচিত করেন। এমতাবস্থায়, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই অভিযোগ জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

আরও পড়ুন: চিন সহ প্রতিবেশী দেশগুলির জন্য FDI নীতিতে পরিবর্তন ভারতের! শিথিল হচ্ছে নিয়ম

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বীরভূমের রামপুরহাট থানায় গত মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রের সম্পাদক অমিয় কুমার সরকার লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে, পুলিশ FIR নিতে অস্বীকার করায় ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানো হয়। সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে অমিয়বাবু জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এই ধরণের উস্কানিমূলক মন্তব্য করলে বঙ্গে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে এবং দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এমতাবস্থায়, খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই জানানো হল অভিযোগ।