‘বাপ কা বেটি’, এই বিউটি ব্র্যান্ড কিনে ফেললেন মুকেশ-কন্যা ইশা আম্বানি

Published on:

Published on:

Isha Ambani bought this beauty brand.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির কন্যা তথা রিলায়েন্সের রিটেল বিজনেসের প্রধান ইশা আম্বানি (Isha Ambani), রিলায়েন্স রিটেলের অধীনে একটি বিউটি ব্র্যান্ড অধিগ্রহণ করেছেন। কোম্পানিটি একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে ঘোষণা করেছে যে তারা পাহাড়ি গুডনেস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে হিমালয়ান বিউটি ব্র্যান্ড পাহাড়ি লোকালের ব্যবসায়িক কার্যক্রম অধিগ্রহণ সম্পন্ন করেছে।

বড় পদক্ষেপ ইশা আম্বানির (Isha Ambani):

রিলায়েন্স রিটেল জানিয়েছে যে, এই চুক্তির ফলে তারা তাদের চ্যানেল রিটেল ইকোসিস্টেম, সাপ্লাই চেন নেটওয়ার্ক এবং ডিজিটাল কমার্স ক্ষমতা ব্যবহার করে ওই ব্র্যান্ডের নাগাল প্রসারিত করতে সক্ষম হবে। কোম্পানিটি আটক জানিয়েছে, পাহাড়ি লোকাল ভারতের দ্রুত পরিবর্তিত বিউটি এবং ওয়েলনেস ল্যান্ডস্কেপের একটি বিশেষ কোম্পানি হিসেবে আবির্ভূত হয়েছে। ব্র্যান্ডটি তার ক্লিন ফর্মুলেশন, ভাবনা চিন্তা করে সোর্সিং করার প্রক্রিয়া, স্কিনকেয়ার এবং ওয়েলনেসে নজর এবং টেকসই বিকল্প খুঁজছেন এমন গ্রাহকদের মধ্যে শক্তিশালী অ্যাপিলের জন্য পরিচিত।

কী জানিয়েছেন ইশা আম্বানি: এদিকে, ইতিমধ্যেই রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ইশা আম্বানি এই অধিগ্রহণের কৌশলগত দিকের উপর জোর দেন। তিনি বলেন, ‘রিলায়েন্স রিটেলে, আমরা এমন ব্র্যান্ড তৈরির উপর মনোযোগ দিই যা অথেন্টিসিটির সঙ্গে ইনোভেশন এবং মিনিংফুল কনজিউমার রেলিভেন্সের মাধ্যমে একত্র হয়।’ তিনি আরও জানান, ‘হিমালয়ের ওয়েলনেস ট্র্যাডিশনের উৎস এবং রেস্পন্সিবল সোর্সিংয়ের জন্য সংস্থার কমিটমেন্ট আমাদের বিউটি ইকো সিস্টেমে একটি আকর্ষণীয় সংযোজন হিসেবে বিবেচিত হবে।’

আরও পড়ুন: চিন সহ প্রতিবেশী দেশগুলির জন্য FDI নীতিতে পরিবর্তন ভারতের! শিথিল হচ্ছে নিয়ম

জানিয়ে রাখি যে, পাহাড়ি লোকালের পোর্টফোলিও ঐতিহ্যবাহী হিমালয়ান ওয়েলনেস নলেজের ওপর ভিত্তি করে তৈরি। যা মডার্ন ফর্মুলেশন সায়েন্সের আরও উন্নত করা হয়েছে। যা উচ্চ-কার্যকারিতা এবং প্রয়োজনমতো স্কিনকেয়ার উপলব্ধ করে। ব্র্যান্ডটি লাদাখ এবং হিমাচল প্রদেশের মহিলা স্ব-সহায়ক গোষ্ঠীগুলির সঙ্গে। ঘনিষ্ঠভাবে কাজ করে। এছাড়াও, এই ব্র্যান্ড হেলথকেয়ার, এডুকেশন এবং পরিবেশ সংরক্ষণের প্রচেষ্টার পাশাপাশি স্থানীয় জীবিকা নির্বাহেও সহায়তা করে।

আরও পড়ুন: এই ২ খেলোয়াড়ের কারণেই চতুর্থবার IPL ট্রফি জিতবে KKR? আশায় বুক বাঁধছেন অনুরাগীরা

এই ব্র্যান্ডের প্রধান উপাদান, গুটি তেল (খুবনি বীজের তেল) যেটি শিল্পের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে এবং এর শক্তিশালী কাস্টমার লয়ালিটি রয়েছে। পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সেলিব্রিটিদের কাছ থেকেও এটি প্রশংসা পেয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশীয় উৎস এবং উদ্যোগে অবদানের জন্য প্রশংসা করেছেন।
ব্যবসায়িক অধিগ্রহণের অংশ হিসেবে, পাহাড়ি লোকালের প্রতিষ্ঠাতা দল ব্র্যান্ডের ক্রিয়েটিভ ডাইরেকশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং ফিলোজফি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যার প্রধান লক্ষ্য হল গ্রাহকদের প্রতিশ্রুতি ধারাবাহিকতা নিশ্চিত করা।