এই ২ খেলোয়াড়ের কারণেই চতুর্থবার IPL ট্রফি জিতবে KKR? আশায় বুক বাঁধছেন অনুরাগীরা

Published on:

Published on:

Will Kolkata Knight Riders win the IPL trophy for the fourth time?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রিকেট অনুরাগীদের এবার নজর রয়েছে চলতি বছরের IPL-এর দিকে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে শুরু হয়ে চলেছে এই জনপ্রিয় টুর্নামেন্ট। যেখানে সমগ্র বিশ্বের বিধ্বংসী ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন এবং তাঁদের দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করবেন।
এমতাবস্থায়, IPL-এর জন্য দলগুলি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। খেলোয়াড়রা ধীরে ধীরে ট্রেনিং ক্যাম্পে পৌঁছচ্ছেন। তবে, এই আবহেই নিউজিল্যান্ডের ২ জন খেলোয়াড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। যাঁরা খেলবেন KKR Kolkata Knight Riders)-এর হয়ে।

KKR (Kolkata Knight Riders)-এর এই ২ খেলোয়াড় রয়েছেন খবরের শিরোনামে:

জানিয়ে রাখি যে, এবারের IPL-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে এমন ২ জন খেলোয়াড় খেলবেন যাঁরা T20 বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। সেই ২ খেলোয়াড় হলেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন এবং টিম সেইফার্ট। নিলামের মঞ্চে এই ২ খেলোয়াড়কে নিয়ে তেমন উৎসাহ দেখান না গেলেও KKR অ্যালেনকে ২ কোটি টাকায় এবং টিম সেইফার্টকে ১.৫ কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করে।

Will Kolkata Knight Riders win the IPL trophy for the fourth time?
ফিন অ্যালেন এবং টিম সেইফার্ট

অ্যালেন এবং সেইফার্ট মিলে ৪০০ রান করেছেন: T20 বিশ্বকাপে অ্যালেন এবং টিম সেইফার্ট তাঁদের দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে সবাইকে চমকে দিয়েছেন। এমতাবস্থায়, তাঁদের দলে অন্তর্ভুক্ত করে KKR যে লাভবান হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই T20 বিশ্বকাপে অ্যালেন এবং সেইফার্ট ৪০০-রও বেশি রানের জুটি গড়েছিলেন। সেইফার্ট এই টুর্নামেন্ট শেষ করেন ৩২৬ রান করে। তিনি ২০২৬-এর T20 বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিবেচিত হয়েছেন। এদিকে, অ্যালেন ২৯৮ রান করে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।

আরও পড়ুন: বন্ধ হবে না সরবরাহ! LPG সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারের! লাগু হল ECA

দ্রুততম সেঞ্চুরি করেছেন অ্যালেন: জানিয়ে রাখি যে, T20 বিশ্বকাপে অ্যালেন দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটার হিসেবেও বিবেচিত হয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে ইডেন গার্ডেন্সে ৩৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন। এদিকে, IPL-এ ইডেন গার্ডেন্স তাঁর হোম গ্রাউন্ড হতে চলেছে। উল্লেখ্য যে, অ্যালেন নিউজিল্যান্ডের হয়ে T20- তে দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটার হিসেবেও বিবেচিত হচ্ছেন। এমতাবস্থায়, এটা প্রায় নিশ্চিত যে এই ২ ব্যাটার IPL-এর এই মরশুমে KKR-এর হয়ে ইনিংস ওপেন করবেন।

আরও পড়ুন: IPL-এর সঙ্গে টক্কর দিতে গিয়ে ল্যাজে-গোবরে অবস্থা পাকিস্তানের! বড় সঙ্কটের সম্মুখীন PSL

KKR-এর ওপেনিং জুটি নিয়ে চিন্তা শেষ: উল্লেখ্য যে, IPL-এর গত কয়েক মরশুমে ওপেনিং জুটি KKR-এর মধ্যে জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তারা বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলেও কিন্তু সমাধান খুঁজে পায়নি। তবে, অ্যালেন এবং সেইফার্টের উপস্থিতিতে এই চিন্তার সমাধান ঘটবে বলেই অনুমান করা হচ্ছে। জানিয়ে রাখি যে, KKR-এর খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা আগামী ১৭ মার্চ কলকাতায় আসবেন এবং ১৮ মার্চ থেকে অনুশীলন শুরু হবে। KKR এখনও পর্যন্ত ৩ বার IPL ট্রফি জিতেছে এবং তারা এবার চতুর্থবারের মতো এই ট্রফি জয়ের লড়াই শুরু করার প্রস্তুতি নিচ্ছে।