কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট! অষ্টম বেতন কমিশনে এই স্কিমে হবে পরিবর্তন?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় কর্মচারীদের জন্য গঠিত অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশের জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই। এমতাবস্থায়, কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো এবং ভাতা সম্পর্কে নতুন বেতন কমিশন কী সুপারিশ করে তা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও, তার আগেই বিভিন্ন জল্পনার উদ্রেক ঘটছে। মূলত, কর্মচারী সংগঠনগুলির দাবির পরিপ্রেক্ষিতেই এই জল্পনা সামনে আসছে। মূলত, কর্মচারী সংগঠনগুলি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মডিফাইড অ্যাসিওর্ড কেরিয়ার প্রগ্রেশন তথা MACP স্কিমে পরিবর্তনের দাবি জানিয়েছে। বর্তমান প্রতিবেদনে এই স্কিম সম্পর্কে এবং কর্মচারী সংগঠনগুলি ঠিক কী পরিবর্তন চায় সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) পরিবর্তন হবে MACP স্কিমে?

MACP স্কিম: জানিয়ে রাখি যে, এই স্কিমের অধীনে, যেসব কর্মচারীর ক্যাডারের মধ্যে নিয়মিত পদোন্নতির সুযোগ সীমিত, তাঁদের পদোন্নতি দেওয়া হয়। এই স্কিমের অধীনে কর্মচারীরা ৩০ বছর চাকরি পূর্ণ করার পর ৩ টি নিশ্চিত পদোন্নতি পান। এই পদোন্নতি যথাক্রমে ১০ বছর, ২০ বছর এবং ৩০ বছর চাকরি পূর্ণ করার পর প্রদান করা হয়। যখন একজন কর্মচারী পদোন্নতি পান, তখন তাঁকে পে ম্যাট্রিক্সের পরবর্তী স্তরে স্থানান্তরিত করা হয়। এদিকে, পদোন্নতিপ্রাপ্ত কর্মচারী একটি সাধারণ পদোন্নতির জন্য প্রযোজ্য বেতনের সমান বেতন পান।

Will this scheme change in 8th Pay Commission?

কী দাবি রয়েছে: এমতাবস্থায় ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM)-এর কর্মী পক্ষ দাবি করেছে যে অষ্টম বেতন কমিশনে কর্মচারীদের জন্য কমপক্ষে ৫ টি পদোন্নতি নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করা উচিত। এছাড়াও, প্রমোশনের ক্ষেত্রে একটি স্পষ্ট হায়ারারকিক্যাল কাঠামো তৈরি এবং বর্তমান MACP প্রকল্পের অসঙ্গতিগুলি দূর করারও দাবি জানানো হয়েছে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসও (AITUC) অষ্টম বেতন কমিশনের কাছে তাদের পরামর্শে একই দাবি জানিয়েছে। যেখানে কেন্দ্রীয় কর্মচারীদের ৩০ বছরের চাকরির মেয়াদে কমপক্ষে ৫ টি পদোন্নতির সুযোগ পাওয়া উচিত বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: উঠল গুরুতর অভিযোগ! মমতার বিরুদ্ধে FIR দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ

ইউনিয়ন জানিয়েছে যে, বর্তমান MACP স্কিম কর্মীদের কেরিয়ারের সামনের বাধাগুলি সম্পূর্ণরূপে সমাধান করতে ব্যর্থ হচ্ছে। AITUC-র মতে, অনেক বিভাগে সিনিয়র পদ সীমিত সংখ্যক হয়ে যাওয়ায় এবং পদ মার্জ হওয়ার কারণে, বিপুল সংখ্যক কর্মচারী বছরের পর বছর ধরে একই পদে আটকে রয়েছেন। এমতাবস্থায়, তাঁরা পদোন্নতির সুযোগ পান না। এই কারণে, ইউনিয়নটি অষ্টম বেতন কমিশনের কাছে দাবি জানিয়েছে যে, চাকরিকালীন সময়ে আরও বেশি পদোন্নতি নিশ্চিত করার জন্য বিদ্যমান ব্যবস্থা উন্নত করা উচিত।

আরও পড়ুন: ‘বাপ কা বেটি’, এই বিউটি ব্র্যান্ড কিনে ফেললেন মুকেশ-কন্যা ইশা আম্বানি

যোগ্যতা: জানিয়ে রাখি যে, সপ্তম বেতন কমিশনের অধীনে MACP প্রকল্পটির মাধ্যমে কেবলমাত্র সেইসব কর্মচারীদের জন্য উপকৃত হবে যাঁদের গত ৩ বছর ধরে APAR পারফরম্যান্স ন্যূনতম খুব ভালো। যদি তা না হয়, তাহলে ফিনান্সিয়াল আপগ্রেডেশন ততক্ষণ পর্যন্ত স্থগিত থাকবে যতক্ষণ না তিনি এই যোগ্যতা অর্জন করেন।