Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - টাকা পয়সা - যুবসাথীর টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী থাকা জরুরি? জানুন সরকারি নিয়ম

যুবসাথীর টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী থাকা জরুরি? জানুন সরকারি নিয়ম

Debapriya

Published on: March 13, 2026

Debapriya

Published on: March 13, 2026

Yuvasathi Scheme Update Status check after March 15
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের তরুণদের আর্থিকভাবে একটু সাহায্য করার জন্য চালু হয়েছে ‘যুবসাথী’ প্রকল্প (Yuva Sathi)। তবে এই প্রকল্পে টাকা পাওয়ার নিয়ম নিয়ে অনেকের মধ্যেই এখনও কিছু প্রশ্ন রয়েছে। বিশেষ করে অনুদানের টাকা ঠিক কোন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, তা নিয়ে অনেকেই দ্বিধায় আছেন। অনেকের আবার ধারণা, এই টাকা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার চালু থাকা বাধ্যতামূলক। এই বিষয়টি নিয়ে সরকার ইতিমধ্যেই স্পষ্ট নিয়ম জানিয়ে দিয়েছে।

KPS Admission 2026
SNU Admission 2026

যুবসাথী প্রকল্পের (Yuva Sathi) টাকা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাবে?

সরকারি নিয়ম অনুযায়ী, যুবসাথী প্রকল্পের টাকা সরাসরি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠানো হবে, যার তথ্য আবেদন করার সময় ফর্মে দেওয়া হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটির সঙ্গে আবেদনকারীর আধার কার্ড যুক্ত থাকতে হবে। অনেকেই ভাবছিলেন, অন্য সরকারি প্রকল্পের মতো এখানেও আলাদা করে DBT চালু করতে হবে। কিন্তু নির্দেশিকায় বলা হয়েছে, যুবসাথী প্রকল্পের (Yuva Sathi) ক্ষেত্রে আলাদা করে ডিবিটি লিঙ্ক করার প্রয়োজন নেই। ট্রেজারির মাধ্যমেই আধার লিঙ্ক করা অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হবে।

আধার লিঙ্ক আর DBT কি এক জিনিস?

অনেকেই ‘আধার লিঙ্ক’ আর ‘আধার সিডিং’ বা DBT-কে একই বিষয় মনে করেন। কিন্তু বাস্তবে এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। একজন মানুষ তাঁর নিজের নামে থাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারেন। সাধারণত কেওয়াইসি সম্পূর্ণ করা বা বায়োমেট্রিক লেনদেনের জন্য এই লিঙ্ক করা হয়।

অন্যদিকে DBT বা আধার সিডিং সাধারণত একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হয়। যেমন পিএম কিষাণ বা এলপিজি ভর্তুকির মতো সরকারি সুবিধা সাধারণত এই DBT অ্যাকাউন্টেই পাঠানো হয়। তবে যুবসাথী প্রকল্পে সেই ধরনের বাধ্যবাধকতা রাখা হয়নি।

Nabanna launch special Helpdesk Number for Yuvasathi Scheme

আরও পড়ুনঃ ‘ভয় পাবেন না, নিজের কাজ করুন’, ভোটের আগে প্রশাসনকে ‘অভয়বার্তা’ মমতার

আবেদনকারীদের কী খেয়াল রাখা দরকার?

যাঁরা ইতিমধ্যে যুবসাথী প্রকল্পে (Yuva Sathi) আবেদন করেছেন, তাঁদের একটি বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে। আবেদন করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়েছেন, সেটি যেন সক্রিয় অবস্থায় থাকে। অনেক সময় দীর্ঘদিন লেনদেন না হলে বা কেওয়াইসি আপডেট না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। তাই টাকা পাওয়ার আগে একবার ব্যাঙ্কে গিয়ে দেখে নেওয়া ভালো যে অ্যাকাউন্টটি ঠিকভাবে চালু আছে কি না। সরকারি নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্টে DBT চালু না থাকলেও সমস্যা নেই। আধার লিঙ্ক করা সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই যুবসাথী প্রকল্পের অনুদান সেখানে জমা পড়বে।

Related Stories

View All
Calcutta High Court Says 2025 OBC Certificates Invalid

২০২৫-এর OBC সার্টিফিকেট আর বৈধ নয়! বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের

বিশ্বকাপের পর কোহলি অবসর নিলে ভারতীয় দলে তার জায়গা নেবে কে? বলে দিলেন প্রাক্তন ওপেনার

south bengal weather(259)

পুজোর আগে আবহাওয়ায় বড় বদল, সোমবার কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি? জানুন লেটেস্ট আপডেট

Huge fines collected from this zone of Indian Railways in just 5 months.

বিনা টিকিটে যাত্রী ধরতে পুজোর মুখে মেগা অভিযান, এক দিনে কত আদায় হল শিয়ালদহ ডিভিশনে?

Breaking News

View All
Success Story of Utkarsh Shrivastava will amaze you.

প্রেমে বিচ্ছেদ থেকে একের পর এক ব্যর্থতা! সব পেরিয়ে AIR 498 স্থান পেয়ে UPSC জয় উৎকর্ষের

October 5, 2026
Al-Qaeda issues major threat endorsing the Flydubai incident.

ফ্লাইদুবাই কাণ্ডে ‘উল্লাস’ আল-কায়দা-সমর্থকদের! ঘটনার প্রশংসা করে বড় হুমকি আল-কায়দার

October 5, 2026
Ajker rashifal todays horoscope 28 September 2026.

আজকের রাশিফল ৫ অক্টোবর, সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি

October 5, 2026

৬ ম্যাচের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচে ভাঙলো ভারত! বদলে গেল ১৩ বছরের পুরোনো ইতিহাস

October 4, 2026

ভারতের জার্সিতে গুরপ্রীতের শোচনীয় পারফরম্যান্সের মধ্যেই ফের উজ্জ্বল মোহনবাগানের বিশাল! খালিদ কি দেখছেন?

October 4, 2026

লাগবে না ভেটকি, কাতলা দিয়েই জমবে পুজোর ভোজ, রইল ভিন্ন স্বাদের রেসিপি

October 4, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য