‘ভয় পাবেন না, নিজের কাজ করুন’, ভোটের আগে প্রশাসনকে ‘অভয়বার্তা’ মমতার

Published on:

Published on:

Mamata Banerjee tells administrative officials not to be afraid before elections
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে প্রশাসনকে প্রস্তুত রাখতে নবান্ন থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি স্পষ্ট বলেন, কোনও চাপ বা ভয় না পেয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে তাঁর অভিযোগ, বাইরের রাজ্য থেকে লোক ঢোকানোর চেষ্টা চলছে বাংলায়। সেই কারণেই প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

নির্বাচন ঘিরে প্রশাসনিক বৈঠকে বড় বার্তা মমতার (Mamata Banerjee)

বৃহস্পতিবার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে ভোট ঘোষণার আগেই প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়াতে এই বৈঠক করা হয়। সেখানে তিনি আধিকারিকদের উদ্দেশে বলেন, “ভয় পাবেন না। আপনারা নিজেদের কাজ করে যান। নির্বাচন সামনে, এখন অনেকেই নানা ভাবে ভয় দেখানোর চেষ্টা করবে। কিন্তু দায়িত্ব পালন করলে কেউ কিছু করতে পারবে না।”

সূত্রের খবর, বৈঠকে তিনি (Mamata Banerjee) নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গও তোলেন। গত সোমবার কমিশনের ফুল বেঞ্চ জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে ভোটকে সামনে রেখে বাড়তি তৎপরতার নির্দেশ দেয়। সেই বৈঠকের বিষয়বস্তু তিনি শুনেছেন বলেও আধিকারিকদের জানান।

‘বহিরাগত ঢোকানো হচ্ছে’ অভিযোগ মমতার

বৈঠকে বাংলার ভোটে বহিরাগতদের প্রবেশ নিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এর আগেও একাধিকবার তিনি অভিযোগ করেছিলেন, বাইরে থেকে লোক এনে ভোটের পরিবেশ প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। এদিনও সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁর কাছে খবর রয়েছে যে এখন থেকেই বাইরের লোকজন বাংলায় ঢুকছে।

এই পরিস্থিতিতে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। হোটেলে অভিযান চালানো, নাকা চেকিং বাড়ানো এবং বাইরে থেকে সন্দেহজনকভাবে ঢোকা লোকজনের উপর নজর রাখার কথা বলেন। তাঁর স্পষ্ট বার্তা, কোনওভাবেই যেন বাইরে থেকে লোক ঢুকে অশান্তি তৈরির সুযোগ না পায়।

Mamata Banerjee Slams Central Over Governor Change

আরও পড়ুনঃ ১,৯০০ টাকার গ্যাস ২,৫০০ টাকায়! LPG নিয়ে দেশজুড়ে কালোবাজারির অভিযোগ

জ্বালানি পরিস্থিতি নিয়েও নির্দেশ

বৈঠকে রাজ্যে চলা জ্বালানি সংক্রান্ত আতঙ্কের বিষয়টিও উঠে আসে। এই পরিস্থিতিতে জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে একটি নোডাল অফিসার নিয়োগ করতে এবং ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে এমন কন্ট্রোল রুম খোলার জন্য। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) চান, গৃহস্থালি এবং হোস্টেলগুলিতে জ্বালানি পরিষেবা যাতে স্বাভাবিক থাকে তা নিশ্চিত করতে প্রশাসন সক্রিয় ভূমিকা নিক। একই সঙ্গে মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে।