১,৯০০ টাকার গ্যাস ২,৫০০ টাকায়! LPG নিয়ে দেশজুড়ে কালোবাজারির অভিযোগ

Published on:

Published on:

LPG Cylinder Black Marketing Sparks Concern Across Major Indian Cities
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে রান্নার গ্যাস নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ উঠছে একাধিক শহর থেকে। কোথাও সিলিন্ডার মিলছে না, আবার কোথাও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। ফলে ছোট ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, সবাই সমস্যায় পড়েছেন।

সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দাম (LPG Cylinder)

দেশের বিভিন্ন শহরে রান্নার গ্যাসের কালোবাজারির অভিযোগ সামনে আসছে। সরকার দাবি করছে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। কিন্তু বাস্তবে অনেক জায়গায় এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) সহজে পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে অনেককেই বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব পড়েছে এলপিজি সরবরাহে। সেই কারণেই বহু শহরে বাণিজ্যিক গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে গেছে। সরকার নির্ধারিত দামের তুলনায় প্রায় ৬০০ টাকা বেশি দিয়েও সিলিন্ডার কিনতে হচ্ছে।

দিল্লিতে আড়াই হাজার টাকায় সিলিন্ডার

নয়াদিল্লির ইউসুফ সরাই এলাকায় রাস্তার ধারে একটি ছোট খাবারের দোকান চালান দুই ব্যক্তি। টানা তিন দিন ধরে খোঁজাখুঁজির পর তাঁরা অবশেষে একটি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার (LPG Cylinder) জোগাড় করতে পেরেছেন। কিন্তু তার জন্য খরচ করতে হয়েছে প্রায় আড়াই হাজার টাকা। বর্তমানে দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের সরকার নির্ধারিত দাম ১,৮৮৪ টাকা। কিন্তু বাজারে সেই সিলিন্ডারই ২,৫০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ।

বেঙ্গালুরুতেও একই ছবি

দিল্লির মতোই পরিস্থিতি দেখা যাচ্ছে বেঙ্গালুরুতেও। ‘কাড়াক সিং কা ধাবা’ নামে জনপ্রিয় হোটেলের মালিক কাওয়ালিজিৎ সিং জানিয়েছেন, এখন আউটলেটগুলিতে সিলিন্ডার পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাজারে নতুন সিলিন্ডারও (LPG Cylinder) মিলছে না। তাঁদের দেশের ১৫টি শহরে নিজস্ব আউটলেট রয়েছে। আগে যেখানে প্রতিদিন এলপিজির খরচ ৩০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে থাকত, যুদ্ধ শুরুর পর সেই খরচ বেড়ে এখন এক লক্ষ টাকারও বেশি হয়ে গেছে।

কলকাতাতেও অভিযোগ

এই পরিস্থিতির প্রভাব পড়েছে কলকাতাতেও। শহরের বিভিন্ন রাস্তার ধারের খাবারের দোকানের মালিকদের অভিযোগ, বাণিজ্যিক গ্যাস সহজে পাওয়া যাচ্ছে না। আর কোথাও পাওয়া গেলেও তার দাম অনেক বেশি। অনেকের দাবি, ডিলারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরা হচ্ছে না। ফলে বাধ্য হয়ে বেশি দামেই গ্যাস (LPG Cylinder) কিনতে হচ্ছে। গ্যাসের বাড়তি খরচের প্রভাব পড়তে শুরু করেছে খাবারের দামেও। দোকান চালাতে অতিরিক্ত খরচ হওয়ায় অনেকেই খাবারের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর।

Free LPG Cylinder

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের ভোটে কড়া নজরদারি! প্রায় প্রতিটি কেন্দ্রে এক জন করে পর্যবেক্ষক বসাতে পারে কমিশন

এই পরিস্থিতিতে কালোবাজারি রুখতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যেই রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে যাতে রান্নার গ্যাস (LPG Cylinder) নিয়ে কোনও ধরনের কালোবাজারি না হয়। এদিকে বৃহস্পতিবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।