বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে ছোট মাছ নিয়ে আসলে বরাবর যেকোনো টক করে খাওয়া হয়। তার ওপর বর্তমানে গরম কাল। ঠান্ডা করতে সকলেই চায় হালকা পাতলা খাবার খেতে। কিন্তু হালকা পাতলা রান্নার মধ্যে কি রান্না করা যায় তা নিয়ে চিন্তায় থাকেন অনেকে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি যেটা আপনি পুঁটি অথবা মোরোলা মাছ দিয়ে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু আম-মৌরলা (Recipe)
বাড়িতে যদি মোরোলা মাছ নিয়ে আসা হয়। তাহলে অল্প কিছু উপকরণ দিয়ে সহজে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটি। চা বানাতে আপনার অল্প কিছু উপকরণ লাগবে। পাশাপাশি সামান্য সময় সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: CBSE দশমে দ্বিতীয় পর্বের পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত, কারা অংশ নিতে পারবে জানুন
উপকরণ:
৫০০ গ্রাম মৌরলা মাছ
২ টেবিল চামচ পোস্তবাটা
১ টেবিল চামচ কাঁচালঙ্কাবাটা
২ টেবিল চামচ সর্ষেবাটা
আধ চা চামচ রসুনবাটা
১টি কাঁচা আম
১ কাপ সর্ষের তেল
স্বাদমতো নুন
১ চা চামচ কালোজিরে
১ চা চামচ হলুদগুঁড়ো
প্রণালী: মাছগুলো ধুয়ে নিন। এরপর নুন, হলুদ মাখিয়ে সর্ষের তেলে মৌরলা মাছগুলি হালকা করে ভেজে নিন। এবার তেলে ফোড়ন দিয়ে তার মধ্যে রসুনবাটা দিয়ে ভেজে নিন। এ বার সর্ষেবাটা, পোস্ত ও কাঁচালঙ্কাবাটা আর সামান্য হলুদ দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে কাঁচাআমবাটা ও নুন দিতে হবে। ঝোল ফুটে উঠলে মাছ দেওয়ার পালা। মিনিট পাঁচেক কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আম-মৌরলা। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।













